সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ নতুন বছরে নতুন দুঃসংবাদ। কর্কট রোগে আক্রান্ত টেনিস কিংবদন্তি মার্টিনা নভ্রাতিলোভা। প্রাক্তন মার্কিন টেনিস তারকার স্তনে ও গলায় কর্কট রোগ ধরা পড়েছে। নভ্রাতিলোভার পক্ষ থেকে বিবৃতি দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছে । এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে টেনিস ও মার্টিনালোভার অনুরাগীরা। ১৩ বছর আগেও স্তনে এই রোগ বাসা বেঁধেছিল মার্টিনা নাভ্রাতিলোভার। সেই সময় অস্ত্রোপচার ও থেরাপির সাহায্যে হারিয়ে দিয়েছিলেন মার্কিন টেনিস তারকা। কিন্তু ফের একবার কর্কট রোগে আক্রান্ত হলেন তিনি। গত নভেম্বর মাসে ঘাড়ে ব্যথা অনুভব করায় পরীক্ষা করান মার্টিনা। একটি টিউমার ধরা পড়ে। সারা শরীরের পরীক্ষা করানোর পর জানতে পারেন স্তন ও গলায় এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে।

ফের একবার কর্কট রোগকে হারানোর ব্যাপারে অনুরাগীদের আশ্বস্ত করেন একদা টেনিস কোর্টের রাণী। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ” এই জোড়া ধাক্কা অবশ্যই উদ্বেগজনক। তবে আরোগ্যলাভের ব্যাপারে আমি আশাবাদী। নিজের সবটা দিয়ে ক্যান্সারের সঙ্গে লড়ব।” মার্টিনার মুখপাত্রের তরফে জানান হয়েছে, প্রাক্তন টেনিস তারকার শরীরে থাবা বসানো কর্কট রোগ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি প্রতিকার করার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরাও।
১৯৭৪ থেকে ২০০৬ পর্যন্ত টেনিস কোর্টে রাজত্ব করেছেন মার্টিনা। খেলা থেকে অবসর নেওয়ার পর টেনিসের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একাধিক সামাজিক বিষয়ে সোচ্চার হয়েছেন মার্কিন টেনিস তারকা।

মাঠের ভিতরে ও বাইরে আগ্রাসী মনোভাবের জন্য সু পরিচিত মার্টিনা, ফের একবার কর্কট রোগকে উড়িয়ে দেবেন আশায় মার্টিনা অনুগামীরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার