সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারি: তবে কি এ বছরের মতো একেবারে বিদায় নিল শীত? নাকি ফের দাপট দেখাতে ফিরবে শীত! শহরজুড়ে রয়েছে হালকা শীতের আমেজ। বেড়েছে তাপমাত্রা! তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রাজ্যজুড়ে বজায় থাকবে হালকা শীতের আমেজ।

পূর্বাভাস বলছে, শুক্রবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা শহর। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে। রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে বাড়ছে তাপমাত্রা। আগামী তিন দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে।

পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!