Home » আমেরিকা থেকে ২২০টি বোয়িং বিমান কিনছে এয়ার ইন্ডিয়া

আমেরিকা থেকে ২২০টি বোয়িং বিমান কিনছে এয়ার ইন্ডিয়া

সময় কলকাতা ডেস্ক,১৫ ফেব্রুয়ারিঃ ফ্রান্সের পর এ বার আমেরিকার বিমান সংস্থার সঙ্গে ‘ঐতিহাসিক’ চুক্তি করল এয়ার ইন্ডিয়া। আমেরিকার থেকে ২২০টি বোয়িং বিমান কিনছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়া ও মার্কিন সংস্থা বোয়িং-এর মধ্যে যে চুক্তি হয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন দুই রাষ্ট্রনেতাই।চুক্তি অনুযায়ী, আমেরিকার সংস্থা বোয়িং-এর কাছ থেকে ২২০টি বিমান কিনবে টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া। প্রায় ৩,৪০০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮২ হাজার কোটির চুক্তি হয়েছে দুই দেশের সংস্থার মধ্যে। এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর বক্তব্য, টাটা গোষ্টীর মালিকানাধীন বিমান সংস্থা এবং বোয়িংয়ের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এর বাইরে আরও ৭০টি বিমান কেনার বিকল্প থাকবে। এতে মোট চুক্তি হবে ৪৫.৯ বিলিয়ন ডলারের। এই চুক্তির ফলে শুধুমাত্র বাণিজ্যিক লাভ নয়, দুই দেশে কর্মসংস্থান বাড়বে বলেও মনে করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার এই চুক্তির ফলে বিশ্বের বাজারে ভাবমূর্তি উন্নত হবে এবং বাণিজ্যিক উড়ান ক্ষেত্রে অগ্রণী দেশ হিসেবে উঠে আসবে ভারত। একইসঙ্গে এই চুক্তি আমেরিকা এবং ভারতের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

About Post Author