পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের জাঁতাকলে বিশ্ব, যুদ্ধের জাঁতাকলে ভারত । যুদ্ধ পড়েছে ১৫ তম দিনে। ২৮ মার্চ ইরানের উপরে আমেরিকা ইসরাইলের যৌথ বাহিনীর হামলা দিয়ে শুরু হয়েছিল যুদ্ধ এখন এই যুদ্ধ সারা বিশ্বে সর্বব্যাপী প্রভাব ফেলেছে। স্থলে -জলে -আকাশে যুদ্ধ চলছে। জলপথে যুদ্ধ বিশ্বের কাছে প্রবলতর সংকট বার্তা বয়ে নিয়ে এসেছে কারণ ইরান তেল ও গ্যাস পরিবহনের রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে রান্নার গ্যাস ও পেট্রোলের সংকট তত গভীরতর হবে। ইরান জানিয়ে দিয়েছে, তাদের দখলদারিতে থাকা হরমুজ প্রণালী দিয়ে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির কাছে একফোটা রসদ যেতে দেওয়া হবে না
স্থল ও আকাশ জুড়ে যুদ্ধঘিরে পরিস্থিতিও রীতিমতো উত্তপ্ত। ইসরায়েল ইরানের বিভিন্ন চেকপয়েন্ট ও আইআরজিসি (IRGC) ঘাঁটি লক্ষ্য করে হামলা জোরদার করেছে। অন্যদিকে, ইরান হাইফার তেল শোধনাগার এবং বাহরাইন ও সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
নৌ-যুদ্ধ ও হরমুজ প্রণালীতে সংকট ক্রমবর্ধমান। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত হরমুজ প্রণালীতে ইরানের দখলদারি ও দাপট এখনও মেনে চলতে বাধ্য হচ্ছে। মার্কিন নৌবাহিনী এখন আর ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে প্রস্তুত নয় বলে জানা গেছে। তবে ইতিমধ্যে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের আঘাতে ডুবে গেছে।
যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইউনিসেফের তথ্যমতে, এই সংঘাতে ১,১০০-এর বেশি শিশু আহত বা নিহত হয়েছে।
বিশ্ব অর্থনীতি ধাক্কা খাচ্ছে। যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ভারতে সংকট বেড়েই চলেছে, রান্নার গ্যাসের (LPG) সরবরাহ সংকটের কারণে রেস্তোরাঁ বন্ধ হচ্ছে।হাহাকার পড়েছে রান্নার গ্যাস নিয়ে। ভারতে বড়জোড় এক মাসের রান্নার গ্যাস বা এলপিজি মজুত আছে। উল্লেখ্য ভারতে প্রয়োজনীয় রান্নার গ্যাসের ৬৫ থেকে ৮০ শতাংশ আমদানি বিদেশ থেকে আমদানি করতে হয় যার মধ্যে অন্তত ৪৭ শতাংশই আসে কাতার থেকে যারা আপাতত রান্নার গ্যাস পাঠাতে পারছে না, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায়। পেট্রোল বা তেল ঘুরপথে আনা হলেও ৩০ শতাংশ তেল ঘাটতি থেকেই যাচ্ছে। ভারতের কাছে এই মুহূর্তে ৬৫ দিনের তেল মজুত রয়েছে।
উল্লেখ্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধ “খুব দ্রুত” শেষ হবে। তবে তিনি কুর্দিদের এই যুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ থামানোর জন্য ৩টি শর্ত পেশ করেছেন, যার মধ্যে আমেরিকার পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প যাই বলুন যুদ্ধ অচিরে থামার লক্ষণ দেখা না যাওয়ায় সংকট ও উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেওয়া ভারতের সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। মূল্যবৃদ্ধির আশঙ্কার পাশাপাশি রান্নার গ্যাস ও জ্বালানি তেল নিয়ে উদ্বেগ আকাশছোঁয়া।।
যুদ্ধের জাঁতাকলে ভারত #যুদ্ধ


More Stories
দেশে পর্যাপ্ত তেল ও এলপিজি মজুত জানালো মন্ত্রক
চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক