স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,৩১ মার্চ: দলের মনোবলকে চাঙ্গা করতে উদ্যোগ নিল দিল্লি ক্যাপিটাল। সৌরভ গঙ্গোপাধ্যায়,দলের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে ঘরের মাঠের ম্যাচগুলিতে ডাগআউটে আনতে মরিয়া প্রয়াস করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। গাড়ি দূর্ঘনায় আহত দিল্লি ক্যাপিটালের প্রাক্তন অধিনায়কের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।

গত বছরের শেষে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটের প্রতিভাবান উইকেট রক্ষক ব্যাটারের ভবিষৎ অনিশ্চিত হয়ে পড়ে। দীর্ঘ সময়ের জন্য জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট থেকে ছিটকে যান দিল্লির এই তরুণ ক্রিকেটার। সম্পূর্ণ চোটমুক্ত হয়ে মাঠে ফিরতে এখনও বেশ কয়েকমাস সময় লাগবে। ফলে এবারের আইপিএল খেলা হচ্ছে না দিল্লি ক্যাপিটালের অধিনায়কের। ইতিমধ্যে পণ্ঠের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাংলার অভিষেক পোড়েলকে। তবে দিল্লি দলের ম্যানেজমেন্ট চাইছে দলকে উৎসাহিত করতে মাঠে ফিরুক পন্থ। এতে তাঁর সতীর্থ ক্রিকেটরেরা যেমন উৎসাহিত হবে, উল্টোদিকে তিনি নিজেও ক্রিকেট মাঠের সংস্পর্শে এসে মানসিকভাবে সুস্থ হবেন। পন্থের জন্য অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে থাকছে বিশেষ ব্যবস্থা। এটি আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ। পন্থ মাঠে উপলিখনস্থিত থাকলে তাঁর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।
আরও পড়ুন চোকার্স তকমা ঘোঁচাতে মরিয়া আরসিবি!

১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আওয়ে ম্যাচ দিয়ে চলতি আইপিএলে অভিযান শুরু করছে দিল্লি। এরপর ৪ এপ্রিল ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানের বিরুদ্ধে মাঠে নামবেন ডেভিড ওয়ার্নাররা। সেই ম্যাচে সৌরভ, পন্টিংদের সঙ্গে দিল্লির ডাগআউটে দেখা যেতেই পারে ঋষভ পন্থকে


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া