Home » উপচে পড়বে ত্বকের জেল্লা,মেনে চলুন এই টিপস

উপচে পড়বে ত্বকের জেল্লা,মেনে চলুন এই টিপস

সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : এই রোদ গরমে, বাইরে বেরোলেই ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। বাইরের দূষণ, নোংরা সবকিছু মুখের মধ্যে বসে ত্বকের খুব ক্ষতি করে। এতে ত্বকের জেল্লা ভাব একদম থাকেই না বললেই চলে। তখন মানুষ সাধারণত পরিষ্কার জলে মুখে ধুয়ে নেয়। আবার কখনও ফেসওয়াশ ব্যাবহার করেন মুখ থেকে ময়লা পরিষ্কার করতে ও মুখকে সুন্দর রাখতে। কিন্তু, কখনো কি ভেবেছেন ফেসওয়াশ না থাকলে আপনি কিভাবে মুখকে পরিষ্কার রাখবেন ? বাড়িতে ফেসওয়াশ শেষ হয়ে গেলেও প্রাকৃতিক কিছু উপায়ে নিজেই ফেসওয়াশ বানিয়ে আপনি মুখে লাগাতে পারেন। যা ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কাজ করবে।

বেসন ও হলুদ:- আগেকার মানুষেরা মুখ পরিষ্কার করতে সাধারণত বেসনই ব্যবহার করতো। কারণ এটি মুখ কে খুবই পরিষ্কার করতে সাহায্য করে। আর এই বাসনের সাথে হলুদ মিশিয়ে মুখে মাখলে আরো বেশি ভালো ফলাফল লক্ষ্য করা যায়। কারণ হলুদের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল। এই মিশ্রণ ত্বকের যত্ন নিতে অনেকটাই কার্যকরী। দু চামচ বেসন ও দু চামচ হলুদ গুঁড়া নিয়ে তার মধ্যে কাঁচা দুধ মিশিয়ে সেটিকে মুখে মাখতে হবে, এটিকে ২০ মিনিট মুখে রাখার পর মুখটি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। প্রত্যেক সপ্তাহে অন্তত দুবার এটি করলে মুখ খুবই পরিষ্কার হয়।

আরও পড়ুন   ফেসিয়াল করার আগে এই ৫ টি নিয়ম মেনে চলুন!

কাঁচা দুধ:- কাঁচা দুধ মুখে লাগালে ত্বক যেমন ত্বক নরম হয় তেমনি ত্বক সুস্থ রাখতে ও পরিষ্কার রাখতে সাহায্য করে। দুধ ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য  করে। দুধের মধ্যে অল্প নুন মিশিয়ে একটি তুলোর সাহায্যে মুখে লাগালে খুব ভালো ফল পাওয়া যায়। মুখে লাগিয়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।  সপ্তাহে দুদিন করে এটি করতে থাকুন।

শসা ও দই:- মুখ থেকে দাগ ছোব দুর করতে ও ত্বককে মসৃণ করতে দই খুবই উপকারী। অন্যদিকে ত্বকের সতেজতা আনতে সাহায্য করে শসা।  দই ও শসার মিশ্রণ স্কিনের ব্রেকআউটের সমস্যা থেকে মুক্তি দেয় তেমন জেল্লাও বৃদ্ধি করে। শশা কে ভালো করে কুড়ে নিয়ে তার মধ্যে দু চামচ দই মিশিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

About Post Author