Home » পদ্মে ছেয়ে আছে ইংরেজবাজার

পদ্মে ছেয়ে আছে ইংরেজবাজার

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :  পদ্মে ছেয়ে আছে ইংরেজবাজার। বিধানসভা কেন্দ্র ভিত্তিক পর্যালোচনায় এবারের আসন মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র।

ইংরেজবাজার

প্রশ্ন নেই, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে কি হতে চলেছে তা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। হয়তো আছে, একটাই প্রশ্ন আছে – জয় পরাজয়ের মার্জিন কি হয় তা নিয়েই প্রশ্ন আছে। একদা কংগ্রেসের শান্তি গোপাল সেনের কংগ্রেসের দুর্গ সত্তরের দশক থেকেই বাম দুর্গে পরিণত হয়। শৈলেন সরকারের আমলে সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি হয়ে ওঠে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রটি। বাম জমানার অবসানে উত্থান হয় তৃণমূল কংগ্রেসের। তা এখন মালদা শহুর ও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র জুড়ে কোথায় কংগ্রেস, কোথায় বাম, কোথায় তৃণমূল কংগ্রেস! পদ্মফুল ফুটে রয়েছে মালদা শহর জুড়ে! মালদা শহর থেকে সামান্য দূরে একদিকে অমৃতি হোক, অন্যদিকে যদুপুর পর্যন্ত বিজেপির ছায়া অত্যন্ত দীর্ঘ। ২০২৪ সালের লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্রে ঈশা খান চৌধুরী জয়ী হয়েছিলেন ঠিকই তবে মালদা শহর ও মালদা শহর ছুঁয়ে থাকা গ্রামীণ এলাকা জুড়ে গড়ে ওঠা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি মালদায় তাদের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত সুস্পষ্ট করে দিয়েছিল। লোকসভা ভোটে বিজেপির শ্রী রূপা মিত্র চৌধুরী ১ লক্ষ ৩৪ হাজার ভোট পেয়েছিলেন যা ছিল মোট ভোটের প্রায় ৫৯ শতাংশ। ধারে কাছে কেউ ছিলেন না, এমনকি ইশা খান ও নন। কংগ্রেসের চেয়ে এই কেন্দ্রে বিজেপি লিড নেয় ৮৩ হাজার ভোটের। অন্যদিকে, তৃণমূল ভোট পেয়েছিল মাত্র ১৫ শতাংশ। ২০২৪ সালের মালদা দক্ষিণ কেন্দ্রের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী ২০২১ সালেও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। এই কেন্দ্রে তিনবারের বিধায়ক ও তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রায় কুড়ি হাজার ভোটে হেরে যান শ্রীরূপার কাছে। এবার কৃষ্ণ নারায়ণ চৌধুরীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থীও বদলেছে এবার বিজেপির প্রার্থী অম্লান ভাদুড়ি এবং তিনি ভোটের যুদ্ধে কয়েকশো কদমে এগিয়ে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো হেভি ওয়েট নেতা বিধানসভা নির্বাচনের ময়দানে ইংরেজ বাজারে তথা ঘরের শহর মালদা থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও কতটা কি করতে পারতেন তা নিয়ে সন্দেহের অবকাশ আছে বরং বলা যায় তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রে বিশেষ কোন সম্ভাবনাই নেই। কংগ্রেসের মাসুদ আলম বা বাম প্রার্থী অম্বর মিত্রর সম্ভাবনাও প্রায় শূন্য। ভোট বাক্সে ভোট পড়ার আগেই চোখ কান বন্ধ করে বলা যায়, ইংরেজবাজার কেন্দ্র ছেয়ে আছে ভারতীয় জনতা পার্টি। শ্রীরূপা মিত্র চৌধুরীর বদলে বিজেপির অম্লান ভাদুড়ে এবার বিধায়ক হতে চলেছেন। দিনের আলোর মতো ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের ভোটের চিত্র পরিষ্কার। এখানে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সবাই এক বাক্যে ভোটের ভবিতব্য জানে এবং মানে যে অম্লান ভাদুড়ীর জায়গায় যেকোনো প্রার্থী দাঁড়ালেও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি হেসেখেলে জিতে যেত। অম্লান ভাদুড়ীও জিতবেন এখন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয়ের মার্জিন এক লক্ষ ছাড়িয়ে যায় কি না এটাই এখন দেখার। এক লক্ষের কম যে কোন মার্জিনে হারাই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের প্রার্থীদের কাছে জয়ের সমতুল্য।।

ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র:  সম্ভাব্য জয়ী প্রার্থী -অম্লান ভাদুড়ি (বিজেপি )

পদ্মে ছেয়ে আছে ইংরেজবাজার #ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র #মালদা

About Post Author