Home » ধুতি পড়ে ছক্কা হাঁকালেন এই নাইট রাইডার্স ব্যাটার, বিস্মিত ভক্তরা

ধুতি পড়ে ছক্কা হাঁকালেন এই নাইট রাইডার্স ব্যাটার, বিস্মিত ভক্তরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুন: সদ্য সমাপ্ত আইপিএলে সাফল্য পায়নি কলকাতা নাইট রাইডার্স। শেষের দিকে দুরন্ত ফর্মে থাকলেও প্রথম দিকে লাগাতার ম্যাচ হারায় প্লে অফে জায়গা হয়নি শাহরুখ খানের দলের। যা নিয়ে বেশ হতাশ সমর্থকরা। দল আইপিএলে যেরকম পারফরম্যান্স করুক, চলতি আইপিএলে নজর কেড়েছেন ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। ব্রেন্ডন ম্যককুলামের পর দ্বিতীয় নাইট  ব্যাটার হিসেবে আইপিএলে শতরান করেছেন তিনি।
ষষ্ঠদশ আইপিএলে বেগুনি জার্সিতে মোট ১৪ টি ম্যাচ খেলেছেন এই দক্ষিণী ক্রিকেটার। করেছেন মোট ৪০৪ রান। শতরানের পাশাপাশি রয়েছে দুটি অর্ধ-শতরান। 

আইপিএলে বিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ব্যাটারকে দেখা গেল একদম অন্য মেজাজে। এই মুহূর্তে নিজের রাজ্যে ছুটি কাটাচ্ছেন এই দীর্ঘ দেহীর বাঁহাতি ব্যাটার। সম্প্রতি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এক মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে মন্দিরের লনেই খুদে কচিকাঁচাদের সঙ্গে খালি গায়ে ধুতি পড়ে ক্রিকেট খেললেন ভেঙ্কি।

আরও পড়ুন   ফের স্বমহিমায় ফিরছে কলকাতা ফুটবল লিগ, কবে থেকে শুরু? জেনে নিন

আর নাইট তারকাকে কাছে পেয়ে খুশি মন্দিরের পূজারী থেকে কাঞ্চিপুরমের বেদ পাঠশালার ছাত্ররা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, “ক্রিকেটের প্রতি ভালোবাসা অবিশ্বাস্য। কাঞ্চিপুরমের বেদ পাঠশালার ছাত্রদের সঙ্গে খুব ভালো সময় কাটালাম।” এই পোস্টটিকে পছন্দ করেছেন প্রায় এক লক্ষের কাছে অনুগামী।

About Post Author