সময় কলকাতা ডেস্ক , ১২ জুলাই : চেক বংশোদ্ভূত খ্যাতনামা লেখক মিলান কুন্দেরা, “দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং”- উপন্যাসের লেখক প্রয়াত। তিনি প্যারিসে প্রায় গত পাঁচ দশক ধরে বসবাস করেছিলেন।কুন্দেরার ব্যক্তিগত সংগ্রহে থাকা মোরাভিয়ান লাইব্রেরি (এমজেডকে) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।মৃত্যুকালে কুন্দেরার বয়স হয়েছিল ৯৪।
কুন্দেরার সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম “দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং”- হলেও “দ্যা জোক “, “লাইফ ইস এলসহোয়ার “,”ইমমরটালিটি ” সহ একাধিক উপন্যাস তিনি লিখেছেন। ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের আগে, চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট শাসন কুন্দেরার বই নিষিদ্ধ করেছিল।তিনি সাধারণ ও আড়ম্বরহীন জীবন যাপন করতেন। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ মোটেই নিবিড় ছিল না। নিভৃতে থাকতে পছন্দ করা কুন্দেরা সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তাঁর কথা ভাবা হলেও শেষপর্যন্ত তাঁকে নোবেল পুরস্কারে ভুষিত করা হয় নি।১৯৮৫ সালের জেরুজালেম পুরস্কার, ১৯৮৭ সালে ইউরোপীয় সাহিত্যের জন্য অস্ট্রিয়ান স্টেট পুরস্কার এবং ২০০০সালের হার্ডার পুরস্কারে ভূষিত হন।২০১১ সালে ওভিড পুরস্কার পান। ২০২১সালে, তিনি স্লোভেনিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে গোল্ডেন অর্ডার অফ মেরিট পেয়েছিলেন
তিনি একাধিক বিতর্কের জন্ম দিয়েছিলেন যার মধ্যে অন্যতম, একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া পোলিশ ফিল্ম ডিরেক্টর রোমান পোলানস্কির সমর্থনে একটি পিটিশনে সই করেন। ১৯৭৭ সালে একটি ১৩ বছর বয়সী মেয়েকে মাদক সেবন ও ধর্ষণের অভিযোগে সুইজারল্যান্ডে গ্রেপ্তার হন পোলানস্কি। তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কুন্দেরা । তিনি বিতর্কিত ছিলেন, ছিলেন বিখ্যাত। তিনি জনপ্রিয় ছিলেন অসামান্য ও অনন্য ধারার সাহিত্যকর্মের জন্য যে ধারার পরিসমাপ্তি তাঁর প্রয়াণে ।।
আরও পড়ুন :“ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস ” : ঝুম্পা লাহিড়ীর সম্পর্কে কিছু কথা


More Stories
প্রয়াত প্রাক্তন সাংসদ সুধাংশু শীল
টুটু বসু প্রয়াত
প্রবীণ মন্ত্রীর প্রয়াণ