Home » তারকা ফুটবলার সুয়ারেজের প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল

তারকা ফুটবলার সুয়ারেজের প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৯ জুলাই :  বার্সেলোনার প্রাক্তন ফুটবল তারকা লুইস সুয়ারেজের প্রয়াণে শোকের ছায়া নেমেছে ফুটবল মহলে । সুয়ারেজের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্পেনের ফুটবল ফেডারেশন ও বার্সেলোনা। জানানো হয়েছে, রবিবার সুয়ারেজ প্রয়াত হয়েছেন।তিনি মূলত যে দুটি ক্লাবের হয়ে ফুটবল খেলে ফুটবল জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ও ফুটবল দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিলেন  সেই বার্সেলোনা ও  ইন্টার মিলান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।স্পেনের  ফুটবল ফেডারেশনও তাঁদের শোক বার্তায় লুইস সুয়ারেজের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তিনি স্পেনের একমাত্র ফুটবলার যাঁর ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮৮। স্পেনের হয়ে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪ টি গোল করা সুয়ারেজের মৃত্যু একটি অধ্যায়ের অবসান।

সুয়ারেজ বিখ্যাত ছিলেন তাঁর ফুটবলের অনুপম স্টাইলে। বলা হয় ফুটবলকে তিনি কথা বলাতে পারতেন। দেশের হয়ে ১৫ বছর তিনি আন্তর্জাতিক ফুটবল খেলেছেন। ১৯৫৭ থেকে ১৯৭২ -এই সময়কালে দেশের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ।১৯৬২ ও ১৯৬৬ সালের ফুটবল বিশ্বকাপে  তিনি স্পেনের অন্যতম সদস্য ছিলেন।১৯৬০ সালে তিনি ব্যালন ডি’অর পান।

আরও পড়ুন :স্পেনকে হারিয়ে ইউরোপ সেরা ইংল্যান্ডের খুদেরা

ক্লাব ফুটবল স্তরে ফুটবল ছিল প্রবলভাবে বর্ণময় ।ইন্টার মিলানের হয়ে বেশি সংখ্যক ম্যাচ খেললেও তাঁর সাফল্য এসেছে বার্সেলোনার হয়ে । বার্সেলোনার হয়ে ১২২ টি ম্যাচ খেলে ৬২ টি গোল করেছিলেন স্পেনের সর্বকালের অন্যতম এই স্ট্রাইকার।১৯৫৩ সালে দেপোর্তিভো লা করুনায় ফুটবল জীবন শুরু করে ১৯৭৩ সালে তিনি সাম্পাদরিয়ার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন।ফুটবল বুট তুলে রাখার ঠিক পঞ্চাশ বছর পরে থেমে গেলেন তিনি। রয়ে গেল তাঁর অজস্র স্মৃতি যা  তাঁকে পরিচিতি দিয়েছিল আৰ্কিটেক্ট নামে। তিনি মাঠে আর্কিটেক্ট বা স্থপতি ছিলেন -কারণ তিনি গড়তেন, খেলা গড়তেন, তাঁর বেলা অবসান হল ।।

আরও পড়ুন :হাড়হিমকরা কাণ্ডের নায়ক মাদকাসক্ত! স্ত্রীকে খুন করে খুলি দিয়ে সিগারেটের ছাইদানি !

About Post Author