স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাই: ফের হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আমেরিকায় প্রস্তুতি শিবিরে রয়েছে ইংল্যান্ডের ক্লাবটি। সোমবার ভারতীয় সময় ভোরবেলা নেভাডাতে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয় এরিক টেন হ্যাগের দল। গত ম্যাচে রিয়েল মাদ্রিদের কাছে হেরে যাওয়ায়, কিছুটা চাপে ছিল দল। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও প্রথমে গোল করেও হারতে হল রেড ডেভিলদের।

এদিন প্রথম দলের একাধিক তারকাকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন ইউনাইটেডের ডাচ কোচ। ২৪ মিনিটে ম্যাচের প্রথম গোলে করে ইউনাইটেড। দূরপাল্লার শটে ইউনাইটেডকে এগিয়ে দেন পর্তুগিজ রাইট ব্যাক। এরপরেও গোলের অনেকগুলি সুযোগ পেয়েছিল লাল জার্সিধারীররা। তবে গোল লাইনের কাছে পৌঁছেও গোল করতে পারেনি। বরং খেলার গতির বিপরীতে গিয়েই ম্যাচে সমতা ফেরায় ডর্টমুন্ড। প্রথমার্ধের শেষ লগ্নে মাত্র ১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ডর্টমুন্ডকে ২-১ গোলে এগিয়ে দেন ডাচ উইঙ্গার ম্যালেন।
আরও পড়ুন রাজনৈতিক সভা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত কমপক্ষে ৩৯

প্রথমার্ধে খেলার স্কোরবোর্ডে আর কোনও পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণাত্মক খেলতে শুরু করে ইউনাইটেড। ম্যাচের ৫২ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। ম্যাচের ৭১ মিনিটে ফের ব্যবধান বাড়ায় ডর্টমুন্ড। গোল করেন মৌকোকো। ম্যাচ হারলেও এদিন গোটা ম্যাচে বলে নিয়ন্ত্রণ ছিল ইউনাইটেডের দখলে। গোটা ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল এদিন ছিল টেন হ্যাগ শিবিরের দখলে।

তবে এদিনও ইউনাইটেডকে ভোগালো রক্ষণ। ইউনাইটেডের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচে নজর কাড়লেন ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা। এদিন ইউনাইটেড তিন কাঠির তলায় ও অপ্রতিরোধ্য না হয়ে উঠলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। প্রিমিয়ার লিগ শুরুর আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ব্রুনো ফার্নান্দেজরা। আগামী ৫ অগস্ট তাঁদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব লেন্স। স্পেনের অ্যাটলেটিকো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শিবির শেষ হবে ইউনাইটেডের।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক