সময় কলকাতা ডেস্ক,৩০ জুলাই: রাজনৈতিক সভা চলাকালীন জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম ১৩০ জন। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। জখমের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানানো হয়েছে। রবিবার সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। জানা গিয়েছে, রাজনৈতিক সভামঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন স্থানীয় এক নেতা। সেসময় আচমকাই জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের প্রচারের জন্য এদিন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জামিয়াত উলেমা ইসলাম-ফাজলের সভার আয়োজন করা হয়েছিল। যার কারণে এদিন বহু মানুষ সভাস্থলে উপস্থিত হয়েছিল। এরপর সভা চলাকালীন হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে সভা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৩৯ জনের। গুরুতর জখম হন শতাধিক মানুষ। এই বিস্ফোরণের নেপথ্যে জঙ্গিদের হাত রয়েছে বলেই দাবি জামিয়াত উলেমা ইসলাম-ফাজল প্রধান মৌলানা ফাজলুর রেহমানের।

আরও পড়ুন রাজনৈতিক সভা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত কমপক্ষে ৩৯
উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই-তালিবান। পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর পাকিস্তানিদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!