স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ সেপ্টেম্বর: ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মেগা আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যে প্রতিযোগিতায় যোগ দেয় ইউরোপের প্রথম সারির ৩২ টি ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের নিরিখে কিছু দলের কাছে খুলে যায় সরাসরি এই প্রতিযোগিতায় যোগদানের সুযোগ। এই মরশুমে সরাসরি এই প্রতিযোগিতায় খেলছে মোট ২৬ টি দল। বাকি ক্লাবগলিকে যোগ্যতা অর্জন পর্বের মধ্যে দিয়ে যোগ্যতা অর্জন করতে হয়। বৃহস্পতিবার আয়োজিত হল এই প্রতিযোগিতার ২০২৩-২৪ মরশুমের ড্র বা গ্রুপ বাছাইয়ের পর্ব। মোনাকোর গ্রিমালদি ফোরামে এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হয়। একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল রয়েছে:
The 2023/24 group stage draw ✅#UCLdraw pic.twitter.com/kCTj9JfBFM
— UEFA Champions League (@ChampionsLeague) August 31, 2023
গ্রুপ এ
বায়ার্ন মিউনিখ (জার্মানি)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড)
এফসি কোপেনহেগেন (ডেনমার্ক)
গ্যালাটাসারি (তুরস্ক)
গ্রুপ বি
সেভিয়া (স্পেন)
আর্সেনাল (ইংল্যান্ড)
পিএসভি (নেদারল্যান্ডস)
লেন্স ( ফ্রান্স)
গ্রুপ সি
নাপোলি (ইতালি)
রিয়েল মাদ্রিদ (স্পেন)
ব্রাগা (পর্তুগাল)
ইউনিয়ন বার্লিন (জার্মানি)
গ্রুপ ডি
বেনফিকা (পর্তুগাল)
ইন্টার মিলান (ইতালি)
স্যালসবার্গ (অস্ট্রিয়া)
রিয়েল সো (স্পেন)
গ্রুপ ই
ফেয়েনুর্ড (নেদারল্যান্ডস)
অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন)
ল্যাজিও (ইতালি)
সেল্টিক (আয়ারল্যান্ড)
গ্রুপ এফ
পিএসজি (ফ্রান্স)
ডর্টমুন্ড (জার্মানি)
মিলান (ইতালি)
নিউক্যাসেল (ইংল্যান্ড)
গ্রুফ জি
ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)
লিপজিগ (জার্মানি)
ইয়ং বয়েজ (সুইজারল্যান্ড)
ক্রিভিনা জিভেজডা (সার্বিয়া)
গ্রুপ এইচ
বার্সেলোনা (স্পেন)
এফসি পোর্তো (পর্তুগাল)
শাখাতার ডোনেটস্ক (ইউক্রেন)
অ্যান্তুফ (বেলজিয়াম)

এই আটটি গ্রুপের মধ্যে গ্রুপ-এফকে ফুটবল বিশ্লেষকরা বলছেন গ্রুপ অব ডেথ। অর্থাৎ যে গ্রুপে চারটি দলের যে কোনও দুটি দল শেষ ষোলোয় পৌঁছতে পারে। লিগা ১ চ্যাম্পিয়ন পিএসজি, অল্পের জন্য জার্মান লিগ বা বুন্দেসলিগা হাতছাড়া হওয়া ডর্টমুন্ড, ইতালির ও এই প্রতিযোগিতার অন্যতম সফল ক্লাব মিলান এবং গতবছর প্রিমিয়ার লিগে সাড়া জাগানো নিউক্যাসেল ইউনাইটেড রয়েছে এই গ্রুপটিতে। চারটি দলে রয়েছে একাধিক এমন ফুটবলার যাঁরা যেকোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। ফলে আলাদা করে যে এই গ্রুপটির দিকে নজর থাকবে ফুটবল মহলের।
আরও পড়ুন আর্থিক অনটনকে হারিয়ে কমনওয়েলথ গেমসে সোনা জেতার স্বপ্ন উত্তরপাড়ার অনিলের

এত কিছুর মধ্যেও রয়েছে কিছুটা শূন্যতা। কারণ, আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, করিম বেঞ্জেমার মত মহাতারকাদের। গত দুই দশক যাঁদের পায়ের জাদুতে মুগ্ধ হতে হয়েছে আট থেকে আশির দর্শককে। সমর্থকদের একাংশের ধারণা এই তারকাদের অনুপস্থিতিতে কিছুটা জৌলুস হারাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যদিও অপর অংশের দাবি, চ্যাম্পিয়ন্স লিগ নতুন তারকার জন্ম দেয়। যেরকম গতবার দিয়েছে আ হাল্যান্ডকে। সেরকম এবারও কিলিয়ান এমবাপে, আর্লিং হাল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়রের মত তারকারা রয়েছেন। যাঁদের দিকে তাকিয়ে থাকবেন রাতজাগা ফুটবলপ্রেমীরা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক