Home » যে রক্ষক সেই ভক্ষক : গণধর্ষণে অভিযুক্ত স্বামী থেকে পুলিশ

যে রক্ষক সেই ভক্ষক : গণধর্ষণে অভিযুক্ত স্বামী থেকে পুলিশ

সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বর : যে রক্ষক সেই ভক্ষক। স্বামী হোক বা পুলিশ – সকলেই ভক্ষক। ভিন্ন ভিন্ন সময়ে গণধর্ষণে অভিযুক্ত স্বামী ও পুলিশ।বিহারের হাসানপুরের থানা এলাকায় এক মহিলা যেভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন তা শিউরে ওঠার মত।স্বামী বন্ধুদের নিয়ে এসে গণধর্ষণ করার পরে পুলিশকে জানাতে গেলে পুলিশের সাবইন্সপেক্টর তার সঙ্গীসাথীদের নিয়ে গণধর্ষণে অংশ । এরপরেও মুক্তি মেলে নি মহিলার।বারংবার যৌন নির্যাতনের শিকার হয়েছেন সমস্তিপুর জেলার হাসানপুরের  বিবাহিতা মহিলা।

স্বামী ও তার বন্ধুদের হাতে যৌন হয়রানির শিকার হয়ে হাসানপুর থানায় অভিযোগ দায়ের করতে যান নির্যাতিতা মহিলা। পরের ইতিহাস ভয়াবহ।যে বিবাহিত মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় গিয়েছিলেন, সেখানে কর্মরত একজন সাব-ইন্সপেক্টরের  বিরুদ্ধে অভিযোগ। ওই সাবইন্সপেক্টর ও সহযোগীদের দ্বারা গণধর্ষণে অভিযুক্ত  সোমবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

অভিযুক্তরা তাকে তিন দিন একটি বাড়িতে আটকে রেখে বারবার ধর্ষণ করে।পরে তারা  ওই মহিলাটিকে অন্য একজনের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং সেও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রবিবার হাসানপুর থানার  সাব- ইন্সপেক্টর সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ অনুসারে, মহিলাটি ২৩ জুলাই হাসানপুর থানায় এসেছিলেন যেখানে তিনি অভিযুক্ত সাব-ইন্সপেক্টর শিবচরণের সাথে দেখা করেছিলেন, যিনি তার অভিযোগ নিতে অস্বীকার করেন।শিবচরণ তাকে তার সঙ্গী বাল্লির সাথে একটি নিকটবর্তী মাঠে যেতে বাধ্য করেছিল যেখানে নিরঞ্জন এবং ভীম অপেক্ষা করছিলেন।তিনজন তাকে ধর্ষণ করে এবং তার অশ্লীল ভিডিওও শুট করে।”ভিডিওগুলি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে, তিনজন তাকে এক মহিলার বাড়িতে নিয়ে যায়, যেখানে তারা তাকে সারারাত আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে,” মহিলা অভিযোগে বলেছেন।পরে তাকে একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। বিজেন্দ্র তাকে কিনে নেয় যে তার শ্যালক গজেন্দ্রের সাথে সাব-ইন্সপেক্টর শিবচরণের উপস্থিতিতে তাকে ধর্ষণ করে। পুলিশ আধিকারিকরা এই নৃশংস ঘটনার তদন্ত করছেন। মহিলাকে তাঁর পরিবারের কাছে রেখে আসা হয়েছে।।

আরও পড়ুন : কর্ণাটকের কোডাগুতে হাতির তান্ডব বাড়ছে, এবার প্রাণ গেল বনকর্মীর

About Post Author