সময় কলকাতা ডেস্ক,৬ সেপ্টেম্বর : ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ব্রাজিল । বিপর্যস্ত দক্ষিণ ব্রাজিল। ঘূর্ণিঝড় ও বৃষ্টি দক্ষিণ ব্রাজিলকে ভয়াবহ পরিস্থিতির সামনে এনে দিয়েছে, বেশ কয়েকটি শহরে বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এবং আরও শতাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে। মৃত্যুর সংখ্যা অনেক বাড়বে বলেই আশঙ্কা করা হয়েছে।রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে জমে থাকা জল কমতে শুরু করার পরে আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে।গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, প্রায় ৬০টি শহর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রাজিলের অনেকেই এরকম প্রাকৃতিক দুর্যোগ আগে দেখেন নি। “ভোরবেলা, আমরা দেখেছিলাম যে ঝড়, বৃষ্টি, জল আমাদের ঘরবাড়িকে বন্যার দিকে টেনে নিয়ে যাচ্ছে যাচ্ছে, এবং আমরা টেবিলের উপরে, কাঠের চুলার উপরে জিনিসপত্র রাখছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি,” পাসো ফাদো শহরের বাসিন্দা লুয়ানা দা লুজের মত অভিজ্ঞতা অনেকেরই। অনেকেই বলেছেন, কিছু বোঝার আগেই সবকিছু তছনছ হয়ে যায়। দক্ষিণ ব্রাজিল জুড়ে এখন বিপর্যয়ের চিহ্ন। তাদের বাড়ি থেকে মানুষকে বাঁচার জন্য বেরিয়ে পড়তে হয়। এই সংখ্যাও সঠিক বলা আপাতত সম্ভবপর নয়।তবে সংবাদসংস্থা গুলির মতে,২১০০ জন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে, যে সংখ্যা বেড়ে ৩৭০০ হতে পারে একদিকে যখন ব্রাজিলে রিও গ্রান্ডে ডো সুলে ২১ জন প্রাণ হারিয়েছে ছাড়াও প্রতিবেশী রাজ্য সান্তা ক্যাটারিনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রিও গ্রান্ডে ডো সুলের জনগণের পাশে আছি জানাতে চাই, যারা ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে যা… মৃত্যুর কারণ হয়েছে,” ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন।“অসামরিক প্রতিরক্ষা প্রধান প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট সমস্যার প্রতিকারের জন্য বিধ্বস্ত রাজ্যে গিয়েছেন ।আমরা এই মুহুর্তে গাউচা জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য সবকিছু করব, “তিনি জানিয়েছেন।
আরও পড়ুন :ফাঁসির মঞ্চে ঝুলছেন মা, আমেরিকান লেখকের বই বিক্রি নিয়ে হইচই


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত