পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৫ জুন : ফিফা বিশ্বকাপ ২০২৬ (Fifa World Cup 2026 ) গোল্ডেন বুটের দৌড় চলছে। এগিয়ে প্রবীণ শিল্পী লিওনেল মেসি। দুটি ম্যাচ খেলেই হ্যাটট্রিক সহ ৫ গোল করে বসে আছেন আর্জেন্টিনার তারকাতথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড মেসি (Lionel Messi )। তাঁকে কড়া প্রতিদ্বন্দিতার মুখে ফেলতে পারেন একাধিক তারকা। গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা কার রয়েছে?
ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামলেন ব্রাজিলের তারকা নেইমার (Neymar )। প্রথম দুটি ম্যাচে তিনি খেলেননি চোট-আঘাত জনিত কারণে। গোল করেননি, তবে চোখে পড়লেন। তবে উল্লেখযোগ্যভাবেই, এই ম্যাচে জোড়া গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। ফলে মেসিকে তাড়া করছেন ভিনি। ভিনি ছাড়াও মেসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কারা? উল্লেখযোগ্য ভাবে এবার গোল প্রাপকদের তালিকায় যদি চোখ রাখা যায় দেখা যাবে যে একমাত্র প্রথম দুই ম্যাচে আহত নেইমারকে বাদ দিয়ে তারকারা প্রায় সবাই গোল পেয়েছেন। নরওয়ের হ্যাল্যান্ড (Haaland ) ৪টি গোল করে ফেলেছেন, হ্যারি কেন (Harry Kane )দুটি গোল করেছেন। প্রথম ম্যাচে গোল না পেলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছেন মেসির সঙ্গে একযোগে উচ্চারিত হয় যার নাম সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এঁরা নন, মেসিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেন যিনি তিনি গত বিশ্বকাপের গোল্ডেন বুটের অধিকারী। তিনি আর কেউ নন, তিনি এক ও অদ্বিতীয় ফ্রান্সের কিলিয়ান এমবাপে (Mbappe )। তিনি গত বিশ্বকাপে ৮ টি গোল করে গোল্ডেন বুট পেয়েছিলেন,মেসি করেছিলেন ৭ টি গোল।বলাবাহুল্য, মেসি সহ এই ছজন বিশ্বের তারকা খেলোয়াড় এবং গোল গেটার হিসেবে বিশ্বে সমাদৃত।
লিওনেল মেসি (আর্জেন্টিনা) মেসি ছাড়া এবারের বিশ্বকাপে একাধিক গোল করেছেন কারা? তালিকায় চোখ রাখা যাক।
৪টি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে (ফ্রান্স)এরলিং হালান্ড (নরওয়ে)ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল)
৩টি করে গোল করেছেন ডেনিজ উন্দাভ (জার্মানি)জোনাথান ডেভিড (কানাডা)যোহান মানজাম্বি (সুইজারল্যান্ড)ইসমায়েল সাইবারি (মরক্কো)মাথেউস কুনহা (ব্রাজিল)
২টি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)হ্যারি কেইন (ইংল্যান্ড)ফোলারিন বালোগান (যুক্তরাষ্ট্র)কাই হাভার্টজ (জার্মানি)কোডি গাকপো (নেদারল্যান্ডস)ব্রায়ান ব্রবি (নেদারল্যান্ডস)ক্রিসেন্সিও সামারভিল (নেদারল্যান্ডস)আয়াসে উয়েদা (জাপান)দাইচি কামাদা (জাপান)হুলিয়ান কিনোনেস (মেক্সিকো)ড্যানিয়েল মুনোজ (কলম্বিয়া)রুবেন ভার্গাস (সুইজারল্যান্ড)ইসমাইলা সার (সেনেগাল)ম্যাক্সি আরাউজো (উরুগুয়ে)মিকেল ওয়ারজাবাল (স্পেন)ইলাইজাহ জাস্ট (নিউজিল্যান্ড)ইয়াসিন আয়ারি (সুইডেন)কাইল লারিন (কানাডা)এরশিন মাহমিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)।
এবার গোল্ডেন বুটের দৌড় শেষে কে জয়ী হতে পারেন সেই সম্ভাবনার দিকে চোখ রাখা যাক। মেসি যেমন দুটি ম্যাচে ৫ গোল করেছেন, তেমনই দুটি ম্যাচে চারটি করে গোল করেছেন এমবাপে ও হাল্যান্ড। এমবাপে বরাবরের প্রতিষ্ঠিত এক তারকা, যার বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় গোল করার ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ নেই। তিনি গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম ঘোড়া। ডার্ক হর্স যদি কাউকে বলতে হয় তাহলে তিনি হাল্যান্ড। হাল্যান্ড কোয়ালিফাইং রাউন্ড-এর খেলায় ভুরি ভুরি গোল করেছেন। ক্লাব ফুটবলেও তাঁর বিশ্বের নামি ক্লাবগুলোর বিরুদ্ধে প্রচুর গোলের রেকর্ড রয়েছে। তবে প্রশ্ন একটাই তিনি খেলেন নরওয়ের হয়ে। মাথায় রাখা দরকার এবারের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলে তবেই সর্বাধিক আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন যে-কোনো ফুটবলার। সেক্ষেত্রে, ফিফা ক্রমতালিকায় (Fifa Ranking )বিশ্বের দুনম্বরে থাকা ফ্রান্সের সম্ভাবনা ৩১ নম্বরে থাকা থাকা দেশ নরওয়ের চেয়ে বেশি। এই একই কারণে এখনো পর্যন্ত দুটি ম্যাচে তিনটি গোল করা জার্মানির ডেনিজ উন্ডাভের দিকেও নজর রাখতে হচ্ছে। পাশাপাশি ব্রাজিলের ভিনিসিয়াস এবং ম্যাথিয়াস কুনহার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরোক্কোর সাইবারি ও তিনটি গোল করে বসে আছেন, নেদারল্যান্ডসের ব্রায়ান ব্রববি-ও জেনুইন স্ট্রাইকার যিনি দুটি গোল করেছেন । অপর এক জেনুইন স্ট্রাইকার বেলজিয়ামের লুকাকু এখনো পর্যন্ত গোল করতে পারেননি, ফলে তাঁকে তালিকার বাইরে রাখা গেলেও রোনাল্ডো সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন। রয়েছেন হ্যারিকেন। এই দুজনকেও গোল্ডেন বুট বুটের প্রতিযোগী। এখন দেখার, শেষ পর্যন্ত টাইগার হিসেবে ব্যক্তিগত দক্ষতার বিজয়মালা কার গলায় শোভা পায়?
গোল্ডেন বুটের দৌড় #ফিফাবিশ্বকাপ২০২৬


More Stories
পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত অন্তত ৭
মিগুয়েল ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে, মিগুয়েলের বদলে কে?
এমবাপে কি ৮০ বছরেও ফুটবল খেলতে চান, রেকর্ড কী বলছে ?