সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর :উচ্চাকাঙ্খা কেড়ে নিল আরেকটি প্রাণ। ভারতের প্রধান কোচিং হাব নগরী কোটাতে আরেকজন পড়ুয়ার আত্মহত্যা। ১৬ বছর বয়সী ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) (NEET ) পরীক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় বিজ্ঞাননগরে তার হোস্টেলের রুমে পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভবপর হয় নি। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ওই পড়ুয়া।প্রিয়াস সিং নামে উত্তরপ্রদেশের ছাত্রী দ্বাদশ শ্রেণীর ছাত্রী, বলে জানা গিয়েছে। প্রিয়াসের আত্মঘাতী হওয়ার ঘটনায় এবছর কোটায় আত্মঘাতী পড়ুয়ার সংখ্যা বেড়ে ২৪ ছুঁয়ে ফেলল।
ডিএসপি ধরমবীর সিং জানিয়েছেন, উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কোটার একটি কোচিং ইনস্টিটিউটে নিট-ইউজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
সূত্রের খবর, প্রিয়াশ সোমবার দুপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে বমি করতে শুরু করে। অন্য ছাত্রীরা বিষয়টি দেখে তাকে নিয়ে হাসপাতালে যায় যেখানে তিনঘন্টা ধরে তার চিকিৎসা করে তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করা হলেও লাভ হয় নি।
দিনকয়েক আগে, একই এলাকায় ঝাড়খণ্ডের ১৬ বছর বয়সী নিট (NEET) এক পরীক্ষার্থী কিশোরী আত্মঘাতী হয়। রাজস্থানের কোটার বিজ্ঞান নগর এলাকায় বিগত সাত দিনের মধ্যে এনিয়ে দ্বিতীয় আত্মহত্যার ঘটনা । এর আগেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা ছাত্রী ন্যাশানাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এ বিষয়ে বিশেষজ্ঞদের মতে, উচ্চাকাঙ্খা ও উচ্চাশার পাশাপাশি পারিবারিক ঋণ ও অর্থের চাপ পড়ুয়াদের মাথায় ঘুরপাক খায়, যা বোঝা হয়ে দেখা দেয়। একদিকে পড়ার প্রচন্ড চাপ আর অন্যদিকে যদি সাফল্য না আসে, তাহলে ঘটনাপরম্পরা আরও খারাপ হবে ভেবে মুক্তির পথ খোঁজে অনেক পড়ুয়া।
রাজস্থান পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালে পড়ুয়ার আত্মঘাতী হওয়ার সংখ্যা ছিল ১৫, ২০১৯ সালে ১৮, ২০১৮ সালে ২০, ২০১৭ সালে ৭টি, ২০১৬ সালে ১৭ এবং ২০১৫ সালে ১৮জন। ২০২৩ সালে এই সংখ্যা অন্তত ২৪ (বেসরকারি মতে ২৬ )।কোটাতে ২০২০এবং ২০২১ সালে কোচিং ইনস্টিটিউটের জন্য কোনও পড়ুয়ার আত্মহত্যার খবর পাওয়া যায়নি। কোভিড-১৯ মহামারীর কারণে অধিকাংশ প্রতিষ্ঠানের বন্ধ থাকার কারণে কেউ আত্মহত্যা করে নি বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন : কোটায় আবার আত্মহননের পথ বেছে নিল পড়ুয়া


More Stories
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত