Home » কাটোয়া মহকুমা প্রেস ক্লাব:পায়ে পায়ে তিরিশ বছর

কাটোয়া মহকুমা প্রেস ক্লাব:পায়ে পায়ে তিরিশ বছর

সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের বার্ষিক সমারোহ। পায়ে পায়ে তিরিশ বছর পথ চলা সারা। এবার আগামীর দিকে চোখ রেখে এগিয়ে চলা।কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের ৩০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে সংবর্ধনা,সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে গত কাল সন্ধ্যায় ।একদিকে কৃষ্টিও সংস্কৃতি,গানে গানে- অন্যদিকে সফলভাবে মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার প্রাপ্তির আনন্দে  ভরে উঠল মায়াবী সন্ধ্যা।

শনিবারের মনোজ্ঞ সন্ধ্যায় কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা,সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়ার সংহতি মঞ্চে। এদিন সন্ধ্যায় প্রথমে সংবর্ধনা জানানো হয় কাটোয়া মহকুমা প্রেসক্লাবের মুখ্য উপদেষ্টা কাটোয়ার কথা পত্রিকার সম্পাদক তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কাটোয়ার প্রাক্তন মহকুমাশাসক সৌমেন পালকে।সম্মাননা জানানো হয় কাটোয়ার মহকুমা প্রশাসন,মহকুমা পুলিশ,মহকুমা হাসপাতাল, কাটোয়া পৌরসভাকে।বর্ষীয়ান সাংবাদিক দীপ্তি বন্দ্যোপাধ্যায়কে ও সংর্বধনা জানানো হয়।এদিন উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পিওয়ান খেড়ে, কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা সহ প্রমুখ।কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের সকল সদস্যদের হাতে এদিন স্মারক তুলে দেওয়া হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করলেন সংগীত শিল্পী লোপা মুদ্রা মিত্র ও সংগীত শিল্পী গৌতম ঘোষ।কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক রাণা দাস,প্রেস ক্লাবের সভাপতি রণদেব মুখোপাধ্যায়, সহ সভাপতি সুজয় ভট্টাচার্য কোষাধ্যক্ষ প্রণব দেবনাথ সহ
সকল সদস্যরা এদিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য সংহতি মঞ্চে সিট সংখ্যা অনুপাতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল , সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক চন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিরিশ বছর পূর্তির উদযাপনের আনন্দের রেশ পাথেয় হয়ে উঠল আগামী দিনের।।

আরও পড়ুন :ত্বকের কোলাজেন উৎপাদনে ম্যাজিকের মত কাজ করবে ঘরোয়া এই ফেসপ্যাক

About Post Author