Home » ত্বকের কোলাজেন উৎপাদনে ম্যাজিকের মত কাজ করবে ঘরোয়া এই ফেসপ্যাক

ত্বকের কোলাজেন উৎপাদনে ম্যাজিকের মত কাজ করবে ঘরোয়া এই ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক, ২৪-সেপ্টেম্বর: ত্বকের কোলাজেন বাড়াতে অনেকেই দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু ত্বকের কোলাজেন বাড়াতে সেইভাবে কোনো উপকার ই পাননা। ত্বকের কোলাজেন ঘরে বসেই কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার সময়ও থাকে না। স্কিন কেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের কোলাজেন কমে যায়। তাই সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। ত্বকের কোলাজেন বাড়াতে ফেসপ্যাক মুখে লাগান। ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগালে ত্বকে কোনও ক্ষতির ভয় থাকেনা।

টমেটোর ফেস প্যাক

রূপচর্চায় টমেটো খুবই উপকারী।বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে। টমেটো ত্বকে ক্লিঞ্জার হিসেবে কাজ করে।টমেটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্রণ,ব্ল্যাক হেডস দূর করে। একটি মাঝারি টমেটো আধখানা করে কেটে তা চটকে নিয়ে রস বার করতে হবে।এরপর তুলো সেই রসে ভিজিয়ে গোটা মুখে লাগাতে হবে। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন তারা সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে দারুণ ফল পাবেন।

তরমুজের ফেসপ্যাক

তরমুজে লাইসোপিন এবং ভিটামিন সিও পাওয়া যায়। তরমুজের রস ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাই কয়েক টুকরো তরমুজ নিন। তার পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। এবার সেই মিশ্রণ আপনার মুখে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

পাকা পেঁপের ফেসপ্যাক

ত্বকের পরিচর্যার ক্ষেত্রে পেঁপে খুবই উপকারী। পেঁপে সারাবছরই কমবেশি পাওয়া যায়। এছাড়াও আছে বিশেষ ধরনের এনজাইম। পাপাইন নামক উৎসেচক ত্বকের মৃত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে। অ্যান্টি- ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ভাইরাল গুণ বর্তমান পেঁপেতে। যা ত্বকের ত্বকের কোলাজেন বাড়াতে ব্যাপক সাহায্য করে।

আরও পড়ুন    লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার, ২ গোলে পিছিয়ে পড়েও জিতলেন লেভানডস্কিরা

অ্যাভোকাডোর ফেসপ্যাক

অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ই রয়েছে। এর মধ্যে ফ্যাটি অ্যাসিডও বর্তমান। যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ই এবং অন্যান্য অ্যান্টি অক্সিড্যান্টস। যা আপনার ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে আপনাকে নিতে হবে একটি অ্যাভোকাডো এবংএক চামচ মধু। এবার একটি পাত্রে অ্যাভোকাডোটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেটিতে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ আপনার মুখে, গলায় এবং ঘাড়েও লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

About Post Author