স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অক্টোবর: বিশ্বকাপে (ICC World Cup) রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। এই হারের পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। তিনি সরাসরি এই হারের দায় চাপিয়েছেন ম্যাচের আম্পায়ার (Umpire) ও আইসিসির (ICC) নিয়মের উপর। তবে এই বক্তব্য শুধু ভারতীয় কিংবদন্তি হরভজন সিংয়ের নয়। হরভজন সিংকে সমর্থন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও।

একটি হার চলতি বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখন বাকি ম্যাচগুলি জিতলেই হবে না। বাকিদের জেতা হারার দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। তবে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মাঠ ছাড়তে পারতেন বাবররা। ২৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। একসময় ২৬০ রানে ৯ উইকেট হারিয়ে বসে তাঁরা। সুতরাং, পাকিস্তানকে জিততে হলে পেতে হবে একটি উইকেট। আর দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য করতে হবে আরও ১১ রান। এই পরিস্থিতিতে যখন ১ টি রানও ভীষণ গুরুত্বপূর্ণ দুটি দলের জন্য। তখন ৪৫.৫ ওভারের খেলা হওয়ার পরে আম্পায়ার একটি ওয়াইড বলের সিদ্ধান্ত দেন। দেখা যায় বলটি ব্যাটারের প্যাডে ছুঁয়ে গিয়েছিল। গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত ১ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

তার পরেই আরও একটি সিধান্ত পাকিস্তানের বিরুদ্ধে যায়। ৪৫.৬ ওভারে শেষ ব্যাটার শামসির বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদান জানায় পাকিস্তান। আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। পাকিস্তান রিভিউ নিয়েছিল। সেখানে দেখা যায় যে হ্যারিস রউফের বল লেগ স্টাম্পের বাইরের দিকে লেগেছিল। তবে আম্পায়ার এক্ষেত্রে নট-আউট সিধান্ত দেওয়ায় আম্পায়ার্স কলে বেঁচে যান শামসি। তিনি সেই সময় আউট হলে, ২৬৩ রানে অল-আউট হয়ে যেত দক্ষিণ আফ্রিকা। শেষমেশ ৯ উইকেটে ২৭১ রান তুলে ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা।
আরও পড়ুন: ICC WORLD CUP 2023: সেয়ানে সেয়ানে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিশ্বকাপে বিপাকে পাকিস্তান
যদিও ম্যাচ শেষে পাক দলনায়ক বিষয়টিকে ম্যাচের অঙ্গ বলে খেলোয়াড়সুলভ মানসিকতায় মেনে নেন। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পাকিস্তানকে এই ম্যাচে খারাপ আম্পায়ারিং ও আইসিসির জঘন্য নিয়মের মাশুল দিতে হল। এই নিয়মটা আইসিসির বদলানো উচিৎ। বল স্টাম্পে লাগলে আম্পায়ারের সিদ্ধান্ত যাই হোক না কেন আউট দেওয়া উচিত।’

পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন ভাজ্জি। যদিও একই ম্যাচে আম্পায়ার্স কলের শিকার হয়ে ফেরেন রাসি ভ্যান ডার দুঁসে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের আউট নিয়েও একই প্রশ্ন তোলেন তাঁদের প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?