Home » ফের হাওয়া বদল, বড়দিনের আগে একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ

ফের হাওয়া বদল, বড়দিনের আগে একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর: শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ! মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধবার থেকে আরও বাড়তে পারে পারদ। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। তবে, হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু হয়েছে। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন   স্মোক কাণ্ডে সোমবারও উত্তাল সংসদ, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড দুই কক্ষের মোট ৯২ জন বিরোধী সাংসদ

এদিকে, উত্তর ভারতে আগামী সাতদিনের মধ্যে সক্রিয় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২২ ডিসেম্বর এই সিস্টেম আরও শক্তিশালী হবে। এর জেরে ২৩ এবং ২৪ ডিসেম্বর দেশের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, বড়দিনে হাঁড় কাঁপানো শীতের দেখা মিলবে না। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। চলতি সপ্তাহের হাওয়া বদল হবে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। ডিসেম্বরের শুরু থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। মঙ্গলবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ থেকে ৮৯ শতাংশ।

 

পূর্বাভাস বলছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

About Post Author