Home » প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার

প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : তৃণমূলের প্রথম সারির নেতারা গ্রেফতার হচ্ছেন এক এক করে। বিধায়করাও ছাড় পাচ্ছেন না । দক্ষিণ ২৪ পরগনার  বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেওয়ার পরে এবার উত্তর ২৪ পরগনায় এক প্রাক্তন বিধায়কের বাড়িতে গ্রেফতারি পরওয়ানা নিয়ে সরাসরি ঢুকে পড়ল পুলিশ। গ্রেফতার আমডাঙার প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই আনিসুর রহমান ওরফে আনিস। বিগত পঞ্চায়েত নির্বাচনের এক বছরের মাথায়  ২০২৪ সালে আমডাঙার খুড়িগাছিতে আগ্নেয়াস্ত্র সহ হামলার অভিযোগে গ্রেফতার আনিস । অভিযোগ,  এক ব্যক্তিকে মারধর  এবং বন্দুক ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকি। বিষয়টি রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ফল ছিল বলেই জানা যায়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে আনিসুর রহমানকে গ্রেফতার করে আইসি আনিসুর রহমানের নেতৃত্বে আমডাঙ্গা থানার পুলিশ।  তাকে শনিবার বারাসাত আদালতে আনা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল রাজ্যের প্রথমবার ক্ষমতায় আসতে আমডাঙায় বিধায়ক নির্বাচিত হন রফিকুর রহমান। টানা তিন বারের বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সাল থেকে আমডাঙ্গা এলাকায় অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে রফিকুর রহমানের ভাই আনিসুর ওরফে আনিস।।

About Post Author