স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ডিসেম্বর: পরের মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) অনিশ্চিত বেন স্টোকস। চোটের কারণে তাকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। স্টোকসের (Ben Stokes) পরিবর্তে জোড়া নিউজিল্যান্ড ক্রিকেটারকে নিল ধোনির দল। কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল ও অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে দলে নিয়েছে সিএসকে।

আইপিএলের গত নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে বেন স্টোকসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ইংল্যান্ডের দাপুটে অলরাউন্ডারকে যদিও স্বমেজাজে পাওয়া যায়নি। চোটের কারণে বেশিরভাগ সময় ডাগআউটে কাটাতে হয় স্টোকসকে। বিশ্বকাপেও ইংল্যান্ডের হয় কার্যকর ভূমিকা নিতে পারেননি তিনি। আগামী মরসুমে তাই স্টোকসকে ছেড়ে দেয় সিএসকে। তাঁর জায়গায় ড্যারিল মিচেলকে দলে নিল তারা। প্রায় ১৪ কোটি টাকা দিয়ে দাপুটে নিউজিল্যান্ড ব্যাটারকে ধোনিদের শিবিরে নেওয়া হল। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মিচেলের। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও বিধ্বংসী মেজাজে ছিলেন মিচেল। নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত এই কিউয়ি ব্যাটার। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “চেন্নাই পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। হলুদ জার্সি পরে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এই দলে আমার স্বদেশীয় ডেভন ও রচিন রয়েছে। তাঁদের সঙ্গে আবার খেলতে পারব। আমি মুখিয়ে রয়েছি চেন্নাইয়ের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা নেওয়ার জন্য।”
Mitchell in Manjal! ???????? pic.twitter.com/UmAISnQDa1
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
আরও পড়ুন: IPL: নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের, গুজরাটকে হারিয়ে বাদশার দলে স্টার্ক
তবে শুধু মিচেল নন। স্টিফেন ফ্লেমিংয়ের দল নিয়েছে আর এক কিউয়ি অলরাউন্ডার রচিন রবীন্দ্রকে। এ বারের বিশ্বকাপের অন্যতম আবিষ্কার এই ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। ব্যাট হাতে যেরকম রানের মধ্যে ছিলেন, সেরকম বল হাতেও উইকেট নিয়েছিলেন রবীন্দ্র। ধোনিদের দলে আগেই ছিলেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে। এবার দলের সঙ্গে যোগ দিলেন বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ওপেন করা আর এক ওপেনার রচিন। ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে রচিনকে নিয়েছে চেন্নাই। প্রথমবার আইপিএলে সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত তিনি। একটি ভিডিও বার্তায় তিনি সেই উচ্ছ্বাসের কথা বলেন। তাঁর গলায় শোনা গেল স্বদেশীয়দের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার কথা। এখন মাঠে নেমে দলকে কতটা নির্ভরতা দিতে পারবেন এই তিন কিউয়ি ক্রিকেটার, উত্তর মিলবে আইপিল শুরু হলে।


More Stories
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু
গোঘাটে তৃণমূল নেতা খু*ন