সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শেষ হবে ৩১ তারিখ। প্রতিবছরের মতো এবারেও লাখ লাখ বইপ্রেমীদের ভিড় হবে মেলা প্রাঙ্গণে। আর বই প্রেমীদের জন্য এবছরেও রয়েছে সুখবর। মেলায় আগত মানুষকে যাতে কোনওরকমের অসুবিধা পড়তে না হয়, সেই কারণে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। এমনকী বইমেলা উপলক্ষে রবিবারেও স্পেশ্যাল সার্ভিস ইস্ট-ওয়েস্ট মেট্রোর। ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬ টির বদলে চলবে মোট ১২০টি মেট্রো।
আরও পড়ুন হাড় কাঁপুনি ঠাণ্ডাতেই মকর সংক্রান্তির সকালে মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যস্নান ভক্তদের
মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে। আর সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে। দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। জানা গিয়েছে, রবিবার পরিষেবা শুরু হবে ১২ টা বেজে ৫৫ মিনিটে। আর তা চলবে রাত ১০ টা পর্যন্ত। জানা গিয়েছে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে। আর রবিবারগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত মেট্রো চলবে। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। রবিবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়। অন্যদিকে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা