সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : আত্ম সমালোচনা করেও সংশোধনপন্থী হতে চেয়েও পরিত্রাণ নেই বুঝে কসবা থেকে চম্পট দিয়েছিলেন সুশান্ত বিশ্বাস। পুরী থেকে তাঁকে পাকড়াও করল পুলিশ। উল্লেখ্য কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) কাউন্সিলর সুশান্ত ঘোষ।
জানা গিয়েছে, ওড়িশার একটি রিসোর্টে সপরিবারে আত্মগোপন করে থাকার সময় লালবাজারের গুন্ডা দমন শাখা (Anti Rowdy Section) তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং ভুয়ো নথি ব্যবহার করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।।


More Stories
রক্ত পাচারের অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে
অবৈধ কয়লা উত্তোলন ও আর্থিক দুর্নীতি : ধানবাদে ২৫ টি ঠিকানায় ইডির অভিযান
বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়