Home » হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষের মা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষের মা

সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ প্রয়াত টলিউড অভিনেত্রী তথা তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপ ঘোষ। সোমবার বিকেলে শহরের এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সায়নীর মা। তাঁর প্রয়াণে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাতৃবিয়োগে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন  কনকনে ঠান্ডার দোসর এবার বৃষ্টি, মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তৃণমূল যুবসভানেত্রীর মা। জানা গিয়েছে, রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসাতালে ভর্তি করা হয়। তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ-চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। তবে শেষরক্ষা আর হল না। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হন।

আরও পড়ুন  তৃণমূল পঞ্চায়েত সদস্যের বেধড়ক মারধর মহিলা ও তাঁর কন্যাকে, ভিডিও ভাইরাল

সূত্রের খবর, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের। কখনই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনও কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারে কর্মসূচী বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে। গত সপ্তাহে মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগণাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে শনিবার থেকে কোনও সভামঞ্চে তাঁকে দেখা যায়নি।

About Post Author