Home » উত্তরবঙ্গে বৃষ্টিভেজা রাস্তায় বাস-দুর্ঘটনায় মৃত ৫

উত্তরবঙ্গে বৃষ্টিভেজা রাস্তায় বাস-দুর্ঘটনায় মৃত ৫

সময় কলকাতা ডেস্ক, ২১ জুন : বৃষ্টিস্নাত রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ৫। হাসপাতালে ভর্তি ২ শিশু সহ ২৯। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ময়নাগুড়ির ঘটনা।

বৃষ্টি ভেজা রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ৫, গুরুতর জখম অবস্থায় ভর্তি একাধিক। মৃতের সংখ্যা বহু করে বাড়ছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি উল্লাডাবারি এলাকায় জাতীয় সড়কের উপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি সিএনজি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে ভেঙে যায় গোটা বাসটি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনার স্থলই পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জনের অধিক মহিলা পুরুষ শিশুসহ গুরুতর জখম অবস্থায় ময়নাগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজে নেমেছে। প্রশাসন সূত্রে এখনো পর্যন্ত আহত ও নিহতদের সংখ্যা জানানো হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

About Post Author