স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ জানুয়ারি: আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচেও জয় ভারতের। রবিবার ইন্দোরে প্রথমে ব্যাট করে ১৮২ রান তোলে আফগানরা। জবাবে ৪ ওভার ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিলেন রোহিত শর্মারা। ভারতের হয়ে জোড়া অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে।
আরও পড়ুন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা
বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। আসন্ন বিশ্বকাপে দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে দুই মহাতারকার প্রত্যাবর্তন দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন দর্শকেরা। তবে এই ম্যাচে ব্যর্থ হলে দুজনেই। প্রথম জন সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ফিরলেন রানের খাতা না খুলে। দ্বিতীয় জন শুরুটা খারাপ করেননি তবে বড় রানের ইনিংস খেলতে পারলেন না। ১৬ বলে ২৯ রান করে ফিরলেন নবীন-উল-হকের বলে। তাঁদের ব্যাটিং ব্যর্থতায় দর্শকরা হতাশ হলেও তা পুষিয়ে দিয়েছেন ভারতের দুই তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে।
রোহিত দ্রুত ফিরলে বিরাটের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন যশস্বী। বিরাট আউট হলে শিবমের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার। ৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মারেন ৫ টি চার ও ৬ টি ছয়। উল্টোদিকে পিছিয়ে ছিলেন না শিবম দুবেও। ৩২ বলে অপরাজিত ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন দুবে। তাঁর ব্যাট থেকে আসে ৫ টি চার ও ৪ টি ছয়। রানের খাতা না খুলে জীতেশ শর্মা ফিরলেও শেষ বেলায় শিবমকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৯ বলে ৯ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। ২৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।
রবিবার টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। তাদের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন গুলবাদিন নইব। এছাড়া সফরকারী দলের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেন নাজিবুল্লাহ জারদান, মুজিব উর রহমান ও করিম জনাত। শেষের দিকে মুজিব ও করিম দ্রুত রান তুলে আফগানিস্তান লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। ২০ ওভারে ১৭২ রানে শেষ হয় আফগানদের ইনিংস। ভারতের হয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার