Home » বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে দক্ষিণবঙ্গের ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা

বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে দক্ষিণবঙ্গের ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারিঃ হেমন্তের হিমেল হাওয়ায় বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু। উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। রবিবার থেকে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গল এবং বুধবার আবহাওয়ার সামান্য বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠাণ্ডা থাকবে। সকাল হতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

আরও পড়ুন     দুরন্ত সেঞ্চুরি করলেন অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহার বদলে কি মানানসই হয়ে উঠেছেন তিনি ?

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। আপাতত বঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতার আকাশ মূলত কুয়াশাছন্ন থাকতে পারে। রবিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৯ শতাংশ। বঙ্গে শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।  পূর্বাভাস বলছে, হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ।

কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই থাকবে ঘন কুয়াশার দাপট থাকবে। ইতিমধ্যেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপরের দু’তিন দিনে তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা কম।

About Post Author