Home » দুরন্ত সেঞ্চুরি করলেন অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহার বদলে কি মানানসই হয়ে উঠেছেন তিনি ?

দুরন্ত সেঞ্চুরি করলেন অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহার বদলে কি মানানসই হয়ে উঠেছেন তিনি ?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২০ জানুয়ারি :  উইকেটকিপিং করার হাত মন্দ নয় কিন্তু ইদানিং উইকেটকিপারের সংজ্ঞা কিছুটা পাল্টেছে ।দলের ব্যাটিংয়ে নির্ভরতা দিতে হবে উইকেট রক্ষককে । টেকনিকালি দক্ষ উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার ব্যাটের হাত যথেষ্ট ভালো। ফলে ঋদ্ধিমানের  পরবর্তী উইকেট রক্ষক হিসাবে বাংলা রঞ্জি দলে মানানসই হওয়া রীতিমতো বড় পরীক্ষা ছিল অভিষেক পোড়েলের কাছে। বাংলার হয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে  রঞ্জি ফাইনালে  চমৎকার অর্ধশতরান করেছিলেন অভিষেক পোড়েল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জহুরীর চোখে  ধরা পড়ায় দিল্লির হয়ে আইপিএল টিমেও জায়গা পেয়ে যান তিনি। দিল্লির হয়ে নিয়মিত সুযোগ না পেলেও ছয় মারার ব্যাপারে নিজের ব্যাটিং দক্ষতাকে জাহির করেন তিনি।  এবার রঞ্জিতে ছত্রিশগড়ের বিরুদ্ধে  তাঁর প্রথম রঞ্জি শতরান করে অভিষেক পোড়েল বুঝিয়ে দিলেন তিনি প্রস্তুত।

আরও পড়ুন রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র লেখা চিঠি প্রসঙ্গে বিস্ফোরক দাবি ধৃত তৃণমূল নেতা শংকর আঢ্যর

রঞ্জিতে ছত্রিশগড়ের বিরুদ্ধে  দ্বিতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ ৮ উইকেটে ৩৮১। এরমধ্যে অভিশাপ পোড়েল একাই করলেন ১১৪ রান। তিনি বুঝিয়ে দিলেন ঋদ্ধিমান সাহার বিকল্প হয়ে উঠতে তিনি প্রস্তুত। অভিষেক পোড়েলের ব্যাটিংয়ের সৌজন্যে রঞ্জিতে এলিট গ্রুপ বি-এর খেলায় বাংলা বেশ কিছুটা স্বস্তিতে। ১১৪ রানের ইনিংসে ১৪ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকান তরুণ বাঙালি উইকেট রক্ষক অভিষেক। ২২ বছর বয়সী বাঁ হাতি উইকেট রক্ষক অভিষেক পোড়েল প্রমাণ দিলেন  তিনি দ্রুত পরিণত হয়ে উঠছেন।।

আরও পড়ুন OPTICAL ILLUSION: জিনিয়াসরাই পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author