Home » সিকিমে মেলার ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গতিতে থাকা দুধের ট্যাঙ্কার, মৃত ৩, আহত শতাধিক

সিকিমে মেলার ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গতিতে থাকা দুধের ট্যাঙ্কার, মৃত ৩, আহত শতাধিক

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারিঃ ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে (Sikkim)। সিকিমের রানিপুলে একটি মেলায় ঢুকে পড়ল বেপরোয়া গতিতে থাকা দুধের ট্যাঙ্কার। চোখের পলকেই ট্যাঙ্কারের চাকার নীচে পিষে গেলেন অনেকে। ট্যাঙ্কারর চাকায় পিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। গুরুতর আহত শতাধিক। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন  ফের অগ্নিগর্ভ সন্দেশখালি! বিজেপি নেতৃত্বকে সন্দেশখালি যেতে বাধা পুলিশের, অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, গ্যাংটক থেকে ১১ কিলোমিটার দূরে রানিপোলে একটা মাঠে বেশ কয়েকদিন ধরেই মেলা চলছিল। সেখানেই শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনজন। আহত হয়েছেন বহু মানুষ। গোটা ঘটনায় প্রায় ১৫০ জন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: শুধুমাত্র ১ শতাংশ মানুষ পেরেছেন নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম পুলিশ। কীভাবে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ল? ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি না চালকের গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। একই সঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছে সিকিম প্রশাসন। সেই সঙ্গে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার বহন করবে বলেই জানিয়েছেন।

About Post Author