সময় কলকাতা ডেস্ক : অবিশ্বাস্য হলেও নাকি সত্যি! অভিযোগ শুনলে চোখ ছানাবড় হয়ে যাবে, আক্কেল গুড়ুম হয়ে যাবে। অভিযোগ, শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের সাত বৌ,পাঁচটি রাজপ্রাসাদ। তিনি নাকি পাঁচশো কোটি টাকার মালিক! স্বঘোষিত “শ্রীরামপুরের টাইগার”হলেও সাধারণ মানুষের চোখে শ্রীরামপুরের ‘ত্রাস’ তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। প্রসঙ্গত, শ্রীরামপুরের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তম রায়।
শ্রীরামপুরের স্থানীয় মানুষের বক্তব্য, সামাজিক গণমাধ্যমে নিজেকে টাইগার বলেই দাবি করেন উত্তম রায়। তাদের পোস্টারে অভিযোগ ৫০০ কোটি টাকা ও পাঁচটি রাজপ্রাসাদ-সম অট্টালিকার মালিক উত্তম রায়ের রয়েছে সাতজন বউ। তার বিরুদ্ধে রয়েছে তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ। মানুষ তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর পুরসভার বাইরে ক্ষোভ দেখালেন। দেখা মেলে নি শ্রীরামপুরের টাইগারের। পোস্টারে ডিম ছোড়া হল। সবমিলিয়ে উত্তম রায়ের বিরুদ্ধে অভিযোগে উত্তাল শ্রীরামপুর পুরসভা। তবে ফোনে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।।


More Stories
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড