স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ মার্চ: ৪২ তম রঞ্জি ট্রফি জয়ের হাতছানি মুম্বইয়ের সামনে। ফাইনালের দ্বিতীয় দিনে বোলারদের দাপটে মাত্র ১০৫ রানে শেষ বিদর্ভের ইনিংস। ইতিমধ্যে বিপক্ষের থেকে ২৬০ রানের ব্যবধান তৈরী করে ফেলেছেন অজিঙ্ক রাহানেরা। এখান থেকে মুম্বইকে হারাতে দ্বিতীয় ইনিংসে অনেক কাঠখড় পোড়াতে হবে বিদর্ভকে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠায় বিদর্ভ। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দলের বোলাররা। মুম্বইয়ের ইনিংস শেষ হয়ে যায় ২২৪ রানে। দুই ওপেনার পৃথ্বী শ (৪৬) ও ভূপেন লালওয়ানি (৩৭) শুরুটা ভালো করলেও। মুম্বইয়ের মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। রান পাননি দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে (৭), শ্রেয়স আইয়ার (৭), মুশির খান (৬)। শেষ দিকে শার্দূল ঠাকুর ৬৯ বলে ৭৫ রানের ইনিংস না খেললে আরও কম রানে ইনিংস শেষ করতে হত মুম্বইকে।
ব্যাট করতে নেমে ক্রমাগত উইকেট হারাতে থাকে বিদর্ভও। প্রথম দিনে দু’দলের মোট ১৩ উইকেট পড়ে যায়। প্রথম দিনের শেষে বিদর্ভের রান ছিল ৩ উইকেটে ৩১। সোমবারও বিদর্ভের ইনিংসকে নির্ভরতা জোগাতে পারেননি কোনও ব্যাটার। মধ্যাহ্নভোজের বিরতির আগেই বাকি ৭ উইকেট হারায় বিদর্ভ। মাত্র ৭৪ রানে বাকি উইকেট হারায় বিদর্ভ। তাদের হয়ে সর্বাধিক ২৭ রান করেছেন যশ রাথোর। মোট চারজন ব্যাটার দু অঙ্কের রান করতে পেরেছেন। মুম্বইয়ের হয়ে দুরন্ত বোলিং করলেন ধবল কুলকর্ণি, শামস মুলানি ও তনুশ কোটিয়ান। তিনজনেই ৩টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর।
That's stumps on Day 2 of the #RanjiTrophy #Final ????
Unbeaten half-centuries from Captain Ajinkya Rahane & Musheer Khan guide Mumbai to 141/2 in the second innings ????????
They now lead by 260 runs.
Scorecard ▶️ https://t.co/L6A9dXXPa2#MUMvVID pic.twitter.com/UyOJ6oX4sS
— BCCI Domestic (@BCCIdomestic) March 11, 2024
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ১৪১ রান করেছে তারা। অর্ধশতরান করেছেন মুশির খান ও অজিঙ্ক রাহানে। সরফরাজের ভাই ৫১ রানে অপরাজিত। তাকে সঙ্গ দিচ্ছেন মুম্বই অভিনায়ক অজিঙ্ক রাহানে। রাহানে অপরাজিত রয়েছেন ৫৮ রানে। তবে এই ইনিংসে রান পাননি দলের দুই ওপেনার। পৃথ্বী শ ফিরে গিয়েছেন ১১ রানে। অপর ওপেনার ভূপেন লালওয়ানির অবদান ১৮ রান।
আরও পড়ুন: Real Madrid: লা লিগায় বড় জয় রিয়ালের, সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারালেন ভিনিরা
রঞ্জি ট্রফির ইতিহাসে সফলতম দল মুম্বই। তবে শেষবার তারা রঞ্জি জিতেছিল ২০১৫-১৬ মরশুমে। তারপর দু’বার ফাইনালে উঠলেও শেষরক্ষা হয়নি। এবার তাদের সামনে সুযোগ ৪২ তম বার ভারত সেরা হওয়ার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার