Home » মেসিবিহীন আর্জেন্টিনা জিতল তিন গোলে

মেসিবিহীন আর্জেন্টিনা জিতল তিন গোলে

সময় কলকাতা ডেস্ক,২৩ মার্চ : কোপা আমেরিকা কাপের প্রস্তুতি হিসেবে ফ্রেন্ডলি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়ে দিল এল সালভাদর কে। মেসিবিহীন আর্জেন্টিনা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায়। ইন্টার মিয়ামি ক্লাবের বিশ্ব তারকা ১৩ মার্চ তার ক্লাবের হয়ে দ্বিতীয় অর্ধের খেলা চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যান। ইন্টার মিয়ামি পরবর্তী ম্যাচেও তাঁর সার্ভিস পায় নি। এবার আর্জেন্টিনার হয়ে ম্যাচেও তিনি মাঠে নামতে পারেনি। আর্জেন্টিনার নেতৃত্ব দেন ডি মারিয়া।

আইপিএল শুরু,জিতল চেন্নাই

উল্লেখযোগ্য ভাবে,  মেসিবিহীন আর্জেন্টিনা দলে ছিল বেশ কিছু চমক। আর্জেন্টিনার এদিনের ম্যাচে এল সালভাদর -এর বিরুদ্ধেকোচ লিওনেল স্ক্যালোনি চারজন এমন ফুটবলার কে খেলিয়েছেন যাদের বয়স কুড়ি হয়নি। টিন এজ এই ফুটবলারদের তালিকায় সবচেয়ে চমকপ্রদ অন্তর্ভুক্তি ব্রাইটনের ভ্যালেন্টিন বারসো। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্র গারনাচো, ব্রাইটনের ফ্যাকুন্দো বুনানোত্তে, মোঞ্জা-র ভ্যালেন্টিন কার্বনি কে এদিন নীল সাদা জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছে। উল্লেখ্য এই দিনের ম্যাচ এর আগে আর্জেন্টিনার শেষ ম্যাচ খেলেছিল ২২ নভেম্বর ব্রাজিলের বিরুদ্ধে যে ম্যাচে আর্জেন্টিনা ১ -০ গোলে ব্রাজিলকে হারায় । শেষ পাঁচটি ম্যাচে উরুগুয়ের কাছে হাড় ছাড়া বাকি চারটিতেই জিতেছে। অন্যদিকে এল সালভাদর শেষ পাঁচটি ব্যাচের একটিতেও যেতে নি। ফলে যেরকম আশা করা গিয়েছিল তাই হয়েছে।লিওনেল মেসির অনুপস্থিতিতে ও আর্জেন্টিনার থেমে থাকেনি। খেলার ১৬ মিনিটে, ৪২ মিনিটে ও ৫২ মিনিটে তিনটি গোল করে আর্জেন্টিনা ম্যাচ পকেটে পুরে নেয়।ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসোর সৌজন্যে আর্জেন্টিনা অবলীলায় এল সালভাদরকে তিন গোলে ম্যাচ জিতে নেয়। আগামী বুধবার লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন দল।।

আরও পড়ুন আইপিএলের প্রথম ম্যাচে বলে আগুন ঝরালেন মুস্তাফিজুর রহমান

About Post Author