স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ মার্চ: ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের প্রথম পর্বের খেলা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে নকআউটে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে চারটি দল। এখন লড়াই চলছে লিগ শিল্ড জয়ের। প্রথমের দিকে থাকা চারটি দলের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব কম। প্রথম দু’য়ে রয়েছে যথাক্রমে মুম্বই সিটি এফসি ও মোহনবাগান। আগামী মাসের ১৪ তারিখ দুটি দল মুখোমুখি হতে চলেছে। ফুটবল মহল মনে করছে এই ম্যাচটাই হতে চলেছে শিল্ড নির্ণায়ক ম্যাচ। কিন্তু সেদিনের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

কবে হবে সেই ম্যাচ? কখন থেকে শুরু হবে? জানা গিয়েছে ১৪ তারিখের বদলে ম্যাচ হবে ১৫ তারিখ। কলকাতার যুবভারতীতে ম্যাচে দিনের সঙ্গে সময়েরও পরিবর্তন হয়েছে। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৫ টায়। তার পরিবর্তে ম্যাচ শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। কেন খেলার সময়সূচিতে এই বদল হল, তা স্পষ্ট করা হয়নি। সেটাই এই আইএসলের প্রথম পর্বের শেষ ম্যাচ।
???? UPDATE ????
Our final league match of ISL 2023-24 vs Mumbai City FC will now kick off at 7.30 pm on 15th April 2024! #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema pic.twitter.com/OOJ03cMSZ4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 26, 2024
আরও পড়ুন: Mohammedan Sporting Club: দলগঠনে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে কড়া টক্কর দিতে চলেছে ময়দানের তৃতীয় প্রধান
বর্তমানে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে মুম্বই। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে মোহনবাগান। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্টে তৃতীয় স্থানে গোয়া। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্টে চতুর্থ স্থানে ওড়িশা। প্রথম পর্বে প্রত্যেক দলকে খেলতে হবে মোট ২২ টি ম্যাচ। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানকে খেলতে হবে মোট ৩ ম্যাচ। সবুজ মেরুনের আগামী তিন প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি, পঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসি। এর মধ্যে শুধু চেন্নাইয়ের দলের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। বাকি দুটি ম্যাচ তাদের খেলতে হবে বাইরের মাঠে। অন্যদিকে মুম্বই সিটি এফসিকে খেলতে হবে হায়দরাবাদ ও ওড়িশা এফসির বিরুদ্ধে। এই ম্যাচগুলিতে যে দল পয়েন্ট নষ্ট করবে, শিল্ড জয়ের রাস্তা তাদের জন্য আরও কঠিন হবে। আর হাতে থাকা বাকি ম্যাচগুলিতে যদি মোহনবাগান ও মুম্বই জিতে যায়, তা হলে ১৫ এপ্রিল এই দুই দলের মধ্যে ম্যাচ হবে শিল্ড নির্ণায়ক।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার