স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ এপ্রিল: লিগ শিল্ড জয়ের লড়াইয়ে মোহনবাগানকে পিছনে ফেলল মুম্বই সিটি এফসি। সোমবার ইন্ডিয়ান সুপার লিগে তারা মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির। গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোখ ছিল মোহনবাগান সমর্থকদের।কারণ লিগ শিল্ড জয়ের পথে মোহনবাগানের প্রধান বাধা মুম্বই সিটি এফসি। এই ম্যাচ ড্র হলে বা মুম্বই হারলে বাড়তি অক্সিজেন পেত সবুজ মেরুন শিবির। কিন্তু সেই আশা পূর্ণ হল না। ঘরের মাঠে ওড়িশা এফসিকে ২-১ গোলে হারিয়ে দিল মুম্বই। এই জয়ের ফলে লিগের শীর্ষস্থান ধরে রাখল তারা।

সোমবার দুই দলরে মধ্যে টানটান লড়াই হয়। অনবদ্য পাসিং ফুটবলে নজর কাড়েন মুম্বইয়ের ফুটবলাররা। ম্যাচের ২২ মিনিটেই জর্জ পেরেরা দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। যদিও সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৫ মিনিটের মাথায় দিয়েগো মরিসিওর করা গোলে সমতা ফেরায় ওড়িশা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল দুই দলের কাছে। কিন্তু প্রাপ্ত সুযোগগুলি কাজে লাগাতে পারেনি দুটি দল। বিরতির সময় খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের মাথায় গোল করে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন ছাংতে। সেই গোল আর শোধ করতে পারেনি সের্গিও লোবেরার দল।
Big games, big stakes! Penultimate league fixture coming up next! ????????#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball pic.twitter.com/ul8l8rUpBx
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 9, 2024
আরও পড়ুন: ISL : পেত্রাতোসের গোলে প্লে অফে ইস্টবেঙ্গলের স্বপ্নকে আরও তাজা করে লিগ শিল্ড পেতে এগোল মোহনবাগান
আরও পড়ুন: IPL 2024: চেন্নাইয়ে ধোনিদের বিরুদ্ধে হার, চলতি আইপিএলে আর অপরাজেয় নয় নাইটরা
এই জয়ের ফলে লিগের শীর্ষস্থান ধরে রাখল মুম্বই। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। দ্বিতীয় স্থানে মোহনবাগান। হাবাসের দলের সংগ্রহ ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওড়িশা। তাদের আর লিগ-শিল্ড জেতার সম্ভাবনা প্রায় শেষ। এখন প্রথম দুটি দলের মধ্যে লড়াই। সেই লড়াইয়ে মোহনবাগানের থেকেও কিছুটা এগিয়ে মুম্বই সিটি এফসি। লিগ শিল্ড জিততে হলে আগামী সোমবার মুম্বইকে হারাতেই হবে মোহনবাগানকে। পাশাপাশি বেঙ্গালুরু ম্যাচেও পয়েন্ট হারানো চলবে না। আগামী বৃহস্পতিবার আইএসএলের ম্যাচে মাঠে নামতে চলেছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচ এখন মোহনবাগানের কাছে লিগ শিল্ড জয়ের সেমিফাইনাল।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত