Home » ISL : পেত্রাতোসের গোলে প্লে অফে ইস্টবেঙ্গলের স্বপ্নকে আরও তাজা করে লিগ শিল্ড পেতে এগোল মোহনবাগান

ISL : পেত্রাতোসের গোলে প্লে অফে ইস্টবেঙ্গলের স্বপ্নকে আরও তাজা করে লিগ শিল্ড পেতে এগোল মোহনবাগান

সময় কলকাতা ডেস্ক, ৬ এপ্রিল : মোহনবাগান সমর্থকদের নয়নের মনি  দিমিত্রি পেত্রাতোস মাঝে মাঝেই ইস্টবেঙ্গলের দুঃস্বপ্নের কারণ হয়ে ওঠেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলও করেছেন একাধিক।অথচ শনিবার তিনিই স্বপ্ন দেখালেন ইস্টবেঙ্গলকে, ইস্টবেঙ্গলের স্বপ্নকে আরও উজ্জীবিত করে তুললেন দিমিত্রি । অন্যদিকে, লিগ শিল্ড বিজয়ের লক্ষ্যে মোহনবাগানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি ।  দিল্লিতে  পাঞ্জাবে এফসির স্বপ্নকে চুরমার করে দিলেন দিমিত্রি পেত্রাতোস খেলার ৪৩ মিনিটে বাঁ পায়ে করা দুর্দান্ত গোলে। পেত্রাতোসের গোলে বাংলার বড় দুই ক্লাবেরই সুবিধে হল।

আরও পড়ুন Premier League: কোল পালমারের হ্যাটট্রিক, সংযুক্তি সময়ের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল চেলসি

পেত্রাতোসের করা একমাত্র গোল ম্যাচের ভাগ্য গড়ে দিল। মোহনবাগানের পয়েন্ট  বিড়ে দাঁড়ালো কুড়ি ম্যাচে ৪২। তারা পয়েন্টের বিচারে এ দিন  টপকে গেল  ওড়িশা ও গোয়াকে। তাদের সামনে রয়েছে মুম্বাই সিটি এফসি। প্রথমবার আইএসএল খেলতে আসা  পাঞ্জাব এফসির অভিযান শেষ হয়ে গেল পেত্রাতোসের গোলে। ২১ ম্যাচে ২১ পয়েন্টে আটকে থাকল পাঞ্জাব। অর্থাৎ প্লে অফে প্রথম ছয়ে দৌড়ে তারা আর নেই। তাদের চেয়ে অনেক বেশি মজবুত জায়গায় রয়েছে চেন্নাই, ব্যাঙ্গালুরু,ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট। রবিবার যুবভারতীতে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ  বেঙ্গালুরু। এই ম্যাচ  দুদলের কাছেই ডু অর ডাই। পেত্রাতোসের গোলে স্বপ্ন যতই তাজা হোক, এই ম্যাচ হারলেই  প্লেঅফে যাওয়ার সব আশাই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ইস্টবেঙ্গলের।।

আরও পড়ুন Madih Talal| East Bengal: আইএসএলের সৃজনশীল মিডফিল্ডারকে দলে নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল, কত বছরের চুক্তি হল ফুটলারের সঙ্গে?

 

#latestbengalinews

About Post Author