সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিলঃ ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় এই গ্রেফতারি বেআইনি বলেই জানিয়েছেন তিনি। আম আদমি পার্টির তরফেও এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র তকমা দেওয়া হয়েছে। কিন্তু, মঙ্গলবারই দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেজরিওয়ালের গ্রেফতারিকে বৈধ। হাইকোর্টে সেই আর্জি খারিজ হওয়ার পরই গ্রেফতারির বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অরবিন্দ। সূত্রের খবর, আপের তরফে সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাবে।
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামালায় ইতিমধ্যেই আপ-এর আরও এক বিধায়ককে তলব করেছিল ইডি। গত সোমবারই আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠককে দিল্লির ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, এদিন দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহায়ক বৈভব কুমারকে জেরা করেছে। বৈভব প্রথম সিবিআইয়ের জেরার মুখে জানান, মদনীতি চূড়ান্ত করার আগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে খসড়া কপি পাঠানো হয়েছিল। তিনি খসড়া চূড়ান্ত করার পর সেটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হয়।
ইতিমধ্যেই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেত্রী তথা মন্ত্রী আতিশী। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ইডি তাঁকে গ্রেফতার করবে। একইসঙ্গে আতিশী বলেন, ‘সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডাকেও গ্রেফতার করা হবে।’ দিল্লির আদালতে ইডি জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মূল হোতা বিজয় নায়ারের সঙ্গে যোগাযোগ রাখতেন আতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আতিশীর অভিযোগ, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার জন্য। যদিও সেই প্রস্তাব নাকচ করে আপ নেত্রী বলেন, ‘ আমি অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক, ভগৎ সিংহের আদর্শকে সামনে রেখে রাজনীতি করি। আমি কিছুতেই বিজেপির সঙ্গে বোঝাপড়া করব না।’
#ArvindKejriwal
#latestbengalinews
#আবগারিদুর্নীতিমামলা


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের