স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ এপ্রিল: স্যান্টিয়াগো বার্নাব্যু সাক্ষী থাকল আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের। যেখানে চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। টানটান ৯০ মিনিটের পর যদিও দুই দলের ফুটবলারদের মাঠ ছাড়তে হল এক পয়েন্ট নিয়ে। ম্যাচের ফল ৩-৩। রিয়াল মাদ্রিদের হয়ে গোল তিনটি করেন এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা, রড্রিগো ও ভ্যালভার্ডে। অন্যদিকে সিটি ব্রিগেডের হয়ে গোল তিনটি করেন বের্নাডো সিলভা, ফিল ফোডেন ও ভার্ডিওল।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। বক্সের বেশ কিছুটা বাইরে থেকে ফ্রি-কিক পায় সিটিজেনরা। বিপক্ষের গোলরক্ষক লুনিনকে অপ্রস্তুত দেখে সরাসরি গোলে শট রাখেন বের্নাডো সিলভা। অভিজ্ঞ পর্তুগিজ মিডফিল্ডারের বুদ্ধিদীপ্ত শট জড়িয়ে যায় জালে। যদিও গোলের ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল। খেলার ১২ মিনিটের মাথায় দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দেন রিয়ালের এডুয়ার্ড ক্যামাভিঙ্গা। যদিও বলটি সিটির ডিফেন্ডার রুবেন ডায়াসের গায়ে লেগে সামান্য দিক পরিবর্তন করে। খেলায় সমতা ফেরার দু’মিনিট পর এগিয়ে যায় রিয়াল। তাদের দ্বিতীয় গোলটি আসে রড্রিগোর পা থেকে। বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল কার্লো আন্সেলোত্তির ছেলেরা।
আরও পড়ুন: IPL 2024: চেন্নাইয়ে ধোনিদের বিরুদ্ধে হার, চলতি আইপিএলে আর অপরাজেয় নয় নাইটরা
আরও পড়ুন: ISL 2024| MOHU BAGAN: লিগ শিল্ড জয়ের লড়াইয়ে মোহনবাগানের উপর চাপ বাড়াল মুম্বই
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে ম্যানচেস্টার সিটি। রিয়ালের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকেন আর্লিং হাল্যান্ড, ফিল ফোডেনরা। দলের হয়ে সমতাসূচক গোলটিও আসে সেই ফোডেনের পা থেকেই। খেলার ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ইনস্যুইং শটে বল জালে জড়িয়ে দেন ইংল্যান্ডের তরুণ ফুটবলার। ফোডেনের বিশ্বমানের গোল স্তব্ধ করে দিয়েছিল বার্নাব্যুতে খেলা দেখতে যাওয়া মাদ্রিদ সমর্থকদের। এই গোলের মাত্র পাঁচ মিনিটের মধ্যে আবার ধাক্কা খায় স্বাগতিক শিবির। আরও একটি বিশ্বমানের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন ইস্কো ভার্ডিওল। কিন্তু ঘরের মাঠে পিছিয়ে পড়ে কীভাবে ম্যাচে ফিরতে হয় জানে রিয়াল মাদ্রিদ। সেই কাজটি আরও একবার করে দেখালেন আন্সেলোত্তির ছেলেরা। খেলার ৭৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে ভলিতে ব্যবধান ৩-৩ করেন ভ্যালভের্দে।
What a match. #UCL pic.twitter.com/9I2jZgnQBX
— UEFA Champions League (@ChampionsLeague) April 9, 2024
এই ম্যাচে ড্রয়ের ফলে দুটি দলকে অপেক্ষা করতে হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের দিকে। ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে যে দল জিতবে তারা পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। ফলে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের প্রহর গুনতে শুরু করে দিয়েছে ফুটবল বিশ্ব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার