স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ শেষ হল অমীমাংসীতভাবে। একদিকে যখন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। অন্যদিকে একই সময় হওয়া আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের ম্যাচও শেষ হয়েছে ২-২ গোলে। আর্সেনালের হয়ে গোল দুটি করেন বুকায়ো সাকা ও লিওনার্ডো ট্রসা। বায়ার্নের হয়ে গোল দুটি করেন সের্জিও ন্যাব্রি ও হ্যারি কেন।

আরও পড়ুন: Pakistan Cricket Board: বাবরদের কোচ হলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গোলের খাতা খুলতে বেশি সময় নেয়নি আর্সেনাল। খেলার ১২ মিনিটেই গোল করে এগিয়ে যায় গানাররা। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো নিচু শটে গোল করেন বুকায়ো সাকা। যদিও সেই গোলের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। গোল হজম করে পাল্টা চাপ তৈরী করতে থাকে বায়ার্ন। ফলও মেলে। গোল হজমের মাত্র ছ’মিনিটের মাথায় গোল করে সমতা ফেরায় জার্মান ক্লাবটি। আর্সেনালের একাধিক রক্ষণভাগের ফুটবলারকে কাটিয়ে গোল করেন তাদের প্রাক্তন ফুটবলার সের্জিও ন্যাব্রি। ঘরের মাঠে আর্সেনাল সমর্থকদের দ্বিতীয়বার হৃদয় ভাঙে ২৯ মিনিটে। বক্সের মধ্যে লেরয় সানেকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন উইলিয়াম সালাইবা। পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে আর্সেনাল গোলরক্ষককে বোকা বানিয়ে আলতো শটে বল জালে জড়ান হ্যারি কেন। বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল সফরকারী দল।
???? #UCL pic.twitter.com/bvPnVpHf6N
— UEFA Champions League (@ChampionsLeague) April 9, 2024
বিরতির পর গোল শোধের মরিয়ে চেষ্টা চালাতে থাকে মিকেল আর্তেতার দল। ঘরের মাঠে জার্মান ক্লাবের বিরুদ্ধে আধিপত্য দেখায় তারা। গোটা ম্যাচে ৬০ শতাংশ বল ছিল আর্সেনাল ফুটবলারদের দখলে। বিরতির পরও দাপট ছিল আর্সেনালের। ম্যাচে ফেরার জন্য জোর চেষ্টা চালায় তারা। বায়ার্নও চেষ্টা করতে থাকে প্রতি আক্রমণ থেকে ব্যবধান বাড়িয়ে নিতে। তবে এ লক্ষ্যে বায়ার্ন সফল না হলেও, আর্সেনাল ঠিকই কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি পেয়ে যায়। দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে গোল করেন লিও ট্রসা। এই গোলই শেষ পর্যন্ত হার থেকে বাঁচায় আর্সেনালকে। আগামী ১৭ এপ্রিল বায়ার্নের মাঠে হবে ফিরতি পর্বের ম্যাচ। সেই ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে শেষ চারে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার