সময় কলকাতা ডেস্ক,১০ এপ্রিল :আইএসএলে প্রথম ছয়ে যাওয়ার স্বপ্ন যে দিবাস্বপ্ন ছিল তা ইস্টবেঙ্গলকে বুঝিয়ে দিল পাঞ্জাব এফ সি। এক গোলে জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার স্বপ্ন টিকে থাকত ইস্টবেঙ্গলের কিন্তু ভাসকুয়েজ, ব্রাউনদের নিয়ে স্বপ্ন দেখা যে বাড়াবাড়ি তা ইস্টবেঙ্গল সমর্থকরা হাড়ে হাড়ে টের পেলেন। এক গোল করেছিল বটে ইস্টবেঙ্গল, তবে বদলে চার গোল হজম করতে হল। সৌভিক না থাকলে ব্লকার ছাড়া ইস্টবেঙ্গলের বারবার ভরাডুবি হয়েছে, এদিনও হল। তার ওপরে ছিলেন না প্রভসুখন গিল। ইস্টবেঙ্গল একটি গোল খাওয়ার পরে সমতায় ফেরে ঠিকই কিন্তু বিরতির আগেই মাধি তালাল আবার পাঞ্জাবকে এগিয়ে দেন। বিরতির পরে আবার দুটি গোল খায় ইস্টবেঙ্গল। এদিন হিজাজিও ছিলেন অফ ফর্মে।তালাল ছাড়াও পাঞ্জাবের হয়ে গর্ডন দুটি এবং লুকা একটি গোল করেন। ইস্টবেঙ্গলের চতুর্থ আইএসএলের মরশুম শেষ হলে শোচনীয় পরাজয় দিয়ে। যে ম্যাচ জিতলে চেন্নাই দলের পরাজয় হলে ইস্টবেঙ্গল নক আউট পর্বে পৌঁছতে পারত সেই ম্যাচ শেষ পর্যন্ত হারতে হল ১-৪ গোলে। স্বাভাবিকভাবেই চেন্নাই টানা তিনটি ম্যাচ জিতে প্লে অফ রাউন্ডে পৌঁছে গেল তাদের শেষ ম্যাচ খেলার আগেই। ইস্টবেঙ্গলের শেষ ম্যাচের ফল যতই হতাশাজনক হোক, প্রাপ্তি তবুও আছে। বেশ কিছু তরুণ স্বদেশী খেলোয়াড় উত্থান হয়েছে লাল হলুদ জার্সিতে। সর্বোপরি, শেষ ম্যাচ পর্যন্ত এবারের দল প্রথম ছয়ের দৌড়ে ছিল এও আইএসএলে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রাপ্তি।
আরও পড়ুন UEFA Champions League: ঘরের মাঠে বায়ার্নের বিরুদ্ধে দুরন্ত খেলেও হার বাঁচাল আর্সেনাল


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া