সময় কলকাতা ডেস্ক,৪ মে : আবার হার গুজরাটের। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবার তাদের হারিয়ে দিল চার উইকেটে। গুজরাটের আর আশা রইল না প্লে অফ রাউন্ডে যাওয়ার। সিরাজ-শাসনে ধ্বংস গুজরাট এদিন আবার ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে। শুরুতেই যে ঝটকা দেন সিরাজ, সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারে নি গুজরাট। নূর -লিটল জুটি খেলার শেষ দিকে গুজরাটকে খেলায় ফেরাতে চেষ্টা করলেও কার্তিক -স্বপ্নিল জুটি সে চেষ্টায় জল ঢেলে দেন।

সিরাজ শাসনে গুজরাটের প্রথম তিনটি উইকেট পড়ে মাত্র ১৯ রানের মধ্যে।বিপক্ষকে ১৪৭ রানে অল আউট করে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন কোহলি -দুপ্লেসি। পাওয়ার প্লেতেই ৫.৫ ওভারে ৯২ রান তুলে নেন তাঁরা। এরপরে দ্রুত ছটি উইকেট খোয়ায় আরসিবি। শেষ পর্যন্ত দীনেশ কার্তিক স্বপ্নিল সিংয়ের সঙ্গে জুটি বেঁধে জয়ের লক্ষ্যমাত্রায় নিয়ে যান বেঙ্গালুরুকে। গত দু বছর চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া গুজরাট এবার প্রথম চারটি দলের মধ্যে পৌঁছতে না পারার পেছনে অবশ্যই শুভমান গিল, ঋদ্ধিমান সাহাএবং মোহিত শর্মার খারাপ পারফরমেন্স যেমন দায়ী, তেমনই দায়ী হার্দিক পান্ডিয়া ও মহম্মদ সামির বিকল্প না তৈরি হওয়া। সার্বিকভাবে হতাশজনক ভাবেই আইপিএল মরশুম শেষ করতে চলেছে গুজরাট।
আরও পড়ুন মোহনবাগানের স্বপ্নভঙ্গ, আইএসএল কাপ মুম্বাই সিটি এফসির


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল