সময় কলকাতা ডেস্ক, ৪ মে : যুবভারতীতে ত্রি মুকুটের হাতছানি ছিল। প্রথমার্ধের ৪৩ মিনিটে কামিন্সের গোলে এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধে তিনটি গোল খেয়ে স্বপ্নভঙ্গ হল মোহনবাগান সুপার জায়েন্টের। ৩-১ গোলে মোহনবাগানকে হারিয়ে আইএসএল কাপ ঘরে তুলল মুম্বাই সিটি এফসি।

খেলার ফল যে খেলার সঙ্গে সঙ্গতি সূচক তা বলার অপেক্ষা রাখে না। ৩৯ মিনিটে পোস্ট অন্তরায় হয় ছাঙ্গতের গোলের ক্ষেত্রে। ৪৩ মিনিটে মুম্বাইয়ের গোলরক্ষকের দোষে মোহনবাগান এগিয়ে গেলেও ৫২ মিনিটে খেলায় সমতা ফেরান পেরেরা দিয়াজ।নগুয়েরার দুর্দান্ত ডিফেন্স চেরা লব থেকে গোল করেন তিনি। ৬১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে মুম্বাই এফসি। ৮১ মিনিটে মোহনবাগান বক্সে ঢুকে পড়েন মুম্বাইয়ের আক্রমণ ভাগের প্লেয়াররা। কিছুটা জটলা তৈরি হলেও গোলে বল ঠেলে কাজের কাজ করে যান বিপিন সিং। খেলার ফল মুম্বাইয়ের অনুকূলে গেলেও খেলায় ফিরতে পারে নি মোহনবাগান।৯ মিনিটের সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে বিক্রম প্রতাপ মুম্বাইয়ের হয়ে দিনের সহজতম সুযোগটি নষ্ট করেন। ৯৭ মিনিটে মোহনবাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জ্যাকুব।


More Stories
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস