Home » Madhyapradesh: বিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে, মৃত ১৩, আহত কমপক্ষে ১৫

Madhyapradesh: বিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে, মৃত ১৩, আহত কমপক্ষে ১৫

সময় কলকাতা ডেস্ক, ৩ জুনঃ বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রী বোঝাই ট্রাক্টর উলটে মৃত্যু হয়েছে ১৩জনের। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আহত কমপক্ষে ১৫জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। ট্রাক্টরের মধ্যে থাকা যাত্রীরা প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন রাজস্থান সরকারের সঙ্গে।   

আরও পড়ুন   ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি! সোম থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের মতিপুরা গ্রামের বাসিন্দারা একটি বিয়েবাড়ি উপলক্ষে মধ্য প্রদেশের রাজগড়ের কুলামপুরে যাচ্ছিলেন। রাজগড় জেলার পিপলোড়ি গ্রামের কাছে আসতেই উলটে যায় যাত্রী বোঝাই ট্রাক্টর। ট্রাক্টরটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন   ভোটের শেষদিনে হিটস্ট্রোকে উত্তরপ্রদেশে এক ভোটার সহ ৩৩ জন ভোটকর্মীর মৃত্যুর কথা জানাল নির্বাচন কমিশন

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে আহতদের ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অনেকেই বুকে ও মাথায় গুরুতর চোট পেয়েছেন। আহত এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ইতিমধ্যেই মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

#TragicaccidentinMadhyaPradesh

#Latestbengalinews

#Trendingnews

About Post Author