সময় কলকাতা ডেস্ক : আইপিএলে রাজস্থান রয়েলস কে ৫ উইকেটে হারিয়ে দিল দিল্লি। খেলার শেষ ওভারে জয় পরাজয়ের নিস্পত্তি হয়।শেষ চারে যাওয়ার সম্ভাবনা থাকা আরও একটি দলের পরাজয় এবছরের আইপিএলের পয়েন্ট টেবিলের ছবিকে ঘোরালো করে তুলল। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়া কোন দল যাবে প্লে অফে? গুজরাটের সম্ভাবনা অত্যন্ত প্রবল। রবিবার দিল্লির রাজস্থান বধ হায়দ্রাবাদ,পাঞ্জাব বা চেন্নাইকে কিছুটা স্বস্তি দিতে পারে তবে এর মাঝে হারার পরেও রাজস্থানের সম্ভাবনা সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। এদিন ভালো শুরু করেও ১৪ ওভার পর্যন্ত ২ উইকেটে ১৬১ রান রান করে দারুণ জায়গায় চলে গিয়েও স্টার্ক ও এনগিদির শেষ দিকের দাপটে পথ হারায় রাজস্থান। দিল্লির হয়ে ১০ ওভারে ১০৫ তুলে ফেলেন কে এল রাহুল ও অভিষেক পোড়েল। মাঝখানে দ্রুত কয়েকটি উইকেট খোয়ালেও শেষ দিকে ফিনিশার হিসেবে নামা আশুতোষ শর্মা ৫ বলে ১৮ রান করে দিল্লির জয় নিশ্চিত করেন।
দিল্লির রাজস্থান বধ


More Stories
হাতির হামলায় যুবকের মৃত্যু
গোঘাটে তৃণমূল নেতা খু*ন
প্রবীণ মন্ত্রীর প্রয়াণ