Home » Mohun Bagan SG: অভিষেকে আস্থা হাবাসের, আগামী তিন মরশুমের জন্য বাগানেই সূর্যবংশী

Mohun Bagan SG: অভিষেকে আস্থা হাবাসের, আগামী তিন মরশুমের জন্য বাগানেই সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ জুনঃ নতুন মরশুমের দলগঠনের কাজ শুরু করে দিয়েছেন মোহনবাগান কর্তারা। লক্ষ্য আগামী মরশুমে ঘরোয়া লিগের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভাল ফুটবল খেলা। গত মরশুমের গুরুত্বপূর্ণ প্রায় সব ফুটবলারকে দলে রেখে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। এ বার দলের তরুণ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করল মোহনবাগান। আগামী তিন মরশুমের জন্য চুক্তি করা হল অভিষেক সূর্যবংশীর সঙ্গে। ২০২৬-২৭ মরসুম পর্যন্ত সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ২৩ বছরের মিডফিল্ডার।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপে নবাগত উগান্ডাকে দুরমুশ করে টানা দ্বিতীয় জয় উইন্ডিজ শিবিরের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?

দীপেন্দু বিশ্বাসের পর দলের আরও এক তরুণ ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল মোহনবাগান। তিনি দলের নির্ভরযোগ্য রক্ষণাত্মক মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী। সবুজ মেরুনের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে তার উত্থান। গত মরশুমে কলকাতা লিগের দলে নিয়মিত খেলেছেন। যুব দলে নজর কাড়লেও ফেরান্দো তাকে বড়দের দলে সেভাবে সুযোগ দেননি। কিন্তু হাবাস কোচ হয়ে আসার পর অভিজ্ঞ গ্লেন মার্টিন্সকে বসিয়ে অভিষেককে সুযোগ দেন। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করেন মহারাষ্ট্রের এই ফুটবলার। গত মরশুমের দ্বিতীয় পর্বের মোট ১১ টি ম্যাচে প্রথম একাদশে খেলেন তিনি। আরও চারটি ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নামেন। যেটুকু সুযোগ পেয়েছেন দলের হয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন। আস্থা অর্জন করেছেন কোচ ও মোহনবাগান টিম ম্যানেজনেন্টের। তরুণ ফুটবলারকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে আইএসএলের অনেক প্রথম সারির ক্লাব। কিন্তু তাঁকে হাতছাড়া করতে চায়নি মোহনবাগান। মরশুম শেষ হওয়ার পর চুক্তিপুনর্নবীকরণ নিয়ে কথা শুরু হয়। শেষ পর্যন্ত সবুজমেরুনে থাকার সিদ্ধান্ত নেন তিনি। জানা গিয়েছে আগামী মরশুমে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে অভিষেককে।

About Post Author