স্পোর্স ডেস্ক, সময় কলকাতা, ৯ জুনঃ আর কিছুক্ষণ পর টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পরিসংখ্যনের বিচারে বিশ্বকাপের মুখোমুখিতে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। তবে বড় ম্যাচ সবসময়ই পরিসংখ্যানের ঊর্ধে।যে দল নার্ভ ধরে রাখবে সেই হাঁসিটা তারাই হাসবে বলে মনে করা হয়।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে বেশ চাপে রয়েছে পাকিস্তান। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে ভারতীয় দল। ICC পরিসংখ্যান বলছে টি-২০ বিশ্বকাপের আসরে ধারাবাহিক ভাবে পাকিস্তানের ওপর ডমিনেট করে চলেছে ভারতীয় দল। ৭ বারের মুখোমুখিতে ৬ বার জিতেছে তারা এবং ১ বার জিতেছে পাকিস্তান। ২০০৭ সালের টি 20 বিশ্বকাপে, ডারবানে প্রথম মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচটি ড্র হওয়ায় বোল আউটের মাধ্যমে জয় ছিনিয়ে নেয় ভারত। সেবার বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী । এবং ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ২০১২ টি-২০ বিশ্বকাপেও শেষ আটে মুখোমুখি হয় দুই দেশ। ৮ উইকেটে জয় পেয়েছিল মেন ইন ব্লু। ২০১৪ বিশ্বকাপে ঢাকাতে গ্রুপ স্টেজে দুই দেশ একে অন্যের বিরুদ্ধে মাঠে নেমেছিল। সেবার ৭ উইকেটে পাকিস্তানকে হারায় ভারত।
আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপে নবাগত উগান্ডাকে দুরমুশ করে টানা দ্বিতীয় জয় উইন্ডিজ শিবিরের
২০১৬ টি-২০ বিশ্বকাপে কলকাতাতে গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচও ৬ উইকেটে জিতে নেয় বিরাট কোহলিরা। ২০২১ বিশ্বকাপে দুবাইতে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পায় পাকিস্তান। ১০ উইকেটে ভারতকে পরাস্ত করেছিল পাক দল। ২০২২ টি-২০ বিশ্বকাপে ৮২ রান করে দেশকে এক অনবদ্য জয় এনে দেন বিরাট কোহলি। তবে এখন দেখার রবিবার ভারত এই জয়ের ধারা বজায় রখতে সক্ষম হয় কিনা নাকি বরাবরের মতো ঘুরে দাঁড়াবে আনপ্রেডিক্টেবল পাকিস্তান।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের