সময় কলকাতা ডেস্ক: ২০ জুনঃ অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃহস্পতিবার দুপুর থেকে দুর্যোগ শুরু হয়েছে কলকাতায়। সেইসঙ্গে বইতে থাকে বইতে থাকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আমজনতার মধ্যে। তুমূল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট অব্যাহত। সঙ্গে চলছে বিদ্যুতের ঝলকানি। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। ইতিমধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গেও নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহবিদরা। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টি হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। শনিবার পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা কমবে। গত কয়েকদিন ধরে আপেক্ষিক আর্দ্রতার জেরে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। কবে মিলবে স্বস্তির বৃষ্টি? সেই দিকে তাকিয়ে ছিল দক্ষিণবঙ্গবাসী। অবশেষে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৮৪ শতাংশ।
আরও পড়ুনT20 World Cup 2024 : দক্ষিণ আফ্রিকা জিতলেও, চমক আমেরিকার
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার বেহালা, যাদবপুর, দমদম, কসবা, গড়িয়াহাট, ধর্মতলা, সল্টলেক সহ একাধিক এলাকায় বিক্ষিপ্ত হয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া জেলায়। তবে এখনই কোথাও ভারী বৃষ্টিপাত হবে না বলে স্পষ্ট করেছে হাওয়া অফিস। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?