Home » শুক্রেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ৪০ কিমি বেগে উঠবে ঝড়, কতদিন চলবে দুর্যোগ?

শুক্রেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ৪০ কিমি বেগে উঠবে ঝড়, কতদিন চলবে দুর্যোগ?

সময় কলকাতা ডেস্ক: ২১ জুনঃ বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবারও দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোনও কোনও রাজ্যে শিলাবৃষ্টিও হতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২৩ জুন পর্যন্ত। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবারও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রাও অনেকটা কমেছে। শুক্রবার শহর কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। রাতের তাপমাত্রাও অনেকটা কমবে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়। 

আরও পড়ুন   Optical Illusion: এই কঠিন ধাঁধার সমাধান করে দেখান, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দেখা মেলেনি। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী রবিবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে বাড়ছে ভোগান্তি। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৯৬ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews

#Weatherreport

#Weatherupdate

About Post Author