সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বর : এবার যুবভারতীর মেসি কাণ্ডে তাঁর নাম জড়িয়ে ‘কুৎসার’ বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেসিকাণ্ড ঘিরে “কুৎসা” -র পরিপ্রেক্ষিতে লালবাজারে অভিযোগ দায়ের এবং মোটা অংকের ক্ষতিপূরণের দাবি-সহ মানহানির মামলা করলেন মহারাজ।
সৌরভ এবং সৌরভ ঘনিষ্ঠরা বারবার বলেছেন, মেসিকাণ্ডে ও মাঠের বিশৃংখলার সাথে তাঁর কোনও যোগসূত্র নেই। তাতে কী? সৌরভের ঘনিষ্ঠ মহলের দাবি, না জড়ালেও জড়ানো হবেই তাঁকে, বিরোধীদের কুৎসা ও অহেতুক রটনার হাত থেকে নিস্তার নেই, মেসির পাশাপাশি মাঠ ছেড়ে চলে গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিত্রাণ নেই তাঁদের হাত থেকে। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের জনৈক উত্তম সাহার একের পর এক কটূক্তি মাখা এবং আপত্তিকর মন্তব্য সহ পোস্টের পরে ফ্যান ক্লাবের ওই কর্মকর্তার বিরুদ্ধে লালবাজারে সরাসরি অভিযোগ জানালেন সৌরভ। সাইবার ছেলের কাছে অভিযোগ দায়ের করার পাশাপাশি ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন উত্তম সাহার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্যান ক্লাবের কর্মকর্তা ও বিজেপির সক্রিয় সদস্য উত্তম সাহার অতীতে জেল খাটার রেকর্ড রয়েছে।
ভারতীয় ক্রিকেটের মহারাজ ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভকে অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা গিয়েছে, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাকে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। যখন থেকে রাজ্য সরকারের অনুষ্ঠানে তাকে যেতে দেখা শুরু করেছে তখন থেকেই তিনি একাংশের বিরাগভাজন হয়েছেন। বাস্তবেও, সিএবি সভাপতি সৌরভ কার্যকারণ ছাড়াই রাজ্যের শাসকদলের বিরোধী রাজনৈতিক মনোভাবের জনতার কটুক্তির শিকার হয়েছেন একাধিক ক্ষেত্রে। নেট দুনিয়ায়-ও এর ব্যতিক্রম নেই। পাশাপাশি, মেসি কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে একের পর এক কটুক্তি পোস্ট দেখা গিয়েছে। অথচ বাস্তবে গত শনিবার যখন লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন, তখন সৌরভ গাঙ্গুলী ছিলেন সিএবির পদাধিকার বলে আমন্ত্রিত অতিথি। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মাঠে উপস্থিত ছিলেন ২০-২৫ মিনিট। মাঠে বিশৃঙ্খলা থেকে তিনি নিজেই বিরক্ত হয়ে মাঠ ছাড়েন। F শতদ্রু দত্তের সঙ্গে ও তার কোন যোগসূত্র নেই। অথচ শতদ্রু দত্তকে দালাল উল্লেখ করে নেপথ্যে রয়েছেন সৌরভ দাবি করায় ভয়ংকর চটেছেন মহারাজ। শুধু তাই নয়, একের পর এক ” মানহানিকর” পোস্ট করে চলেছেন উত্তম সাহা। অগত্যা মহারাজ আইনি পথ বেছে নিয়েছেন বলেই সৌরভ ঘনিষ্ঠ মহলের দাবি।।
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা” #মেসি #লিওনেলমেসি #যুবভারতী


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে